• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

দখলদারদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি প্রতিমন্ত্রী ইশরাকের

নিজস্ব প্রতিবেদক    ১৬ এপ্রিল ২০২৬, ১১:৫৬ পি.এম.
ছবি : ভিওডি বাংলা

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, এমপি বলেন, দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি এবং এই দেশের নাগরিক। একজন জনপ্রতিনিধি ও ওই এলাকার সন্তান হিসেবে তিনি সাম্য ও সমান অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি জোর দিয়ে বলেন, সমাজে কেউ কারও উপরে বা নিচে নয়—সকলেই সমান। এই নীতিকে বাস্তবে রূপ দিতে তিনি সংশ্লিষ্ট এলাকায় কার্যকর উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতি দেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজধানীর টিকাটুলি ওয়ারীতে অনুষ্ঠিত শ্রী শ্রী স্বামী ভোলানন্দ গিরি মহারাজজীর ৯৮তম তিরোভাব তিথি উপলক্ষে আয়োজিত ধর্মীয় আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

অবৈধ দখলদারদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যারা বেআইনিভাবে জায়গাটি দখল করে রেখেছে, তাদের দ্রুত তা ছেড়ে দিতে হবে। একই সঙ্গে বিএনপি ও এর অঙ্গসংগঠন—ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং শ্রমিক দলের নেতাকর্মীদের প্রতি নির্দেশ দেন, যেন তারা দ্রুততম সময়ের মধ্যে জায়গাটি ট্রাস্টের কর্মকর্তাদের কাছে বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা করেন।

স্থানীয় জনগণের প্রতি আশ্বাস দিয়ে ইশরাক হোসেন বলেন, তারা যেন নির্ভয়ে থাকে। যেকোনো প্রয়োজনে তিনি তাদের পাশে থাকবেন।

সংগ্রামের আহ্বান জানিয়ে তিনি বলেন, অধিকার আদায়ের লড়াইয়ে কোনো আপস করা যাবে না। একই সঙ্গে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন—
“বাংলাদেশের জনগণ যে দলকে ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেবে, তারাই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে।”

তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ভয়ভীতি উপেক্ষা করে রাজপথে থাকার জন্য উদাত্ত আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রী শ্রী মহা স্বামী উত্তমাশ্রমানন্দ গিরি মহারাজ, অধ্যক্ষ, শ্রী শ্রী ভোলানন্দ গিরি আশ্রম।

এসময় আরও উপস্থিত ছিলেন— ব্যারিস্টার তাপস চন্দ্র মজুমদার, বিশিষ্ট আইনজীবী; এবং অ্যাডভোকেট সুব্রত রায় চৌধুরী, সিনিয়র আইনজীবী, সুপ্রিম কোর্ট।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ নিউইয়র্কে
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ নিউইয়র্কে
ডা. নাফিসার মৃত্যুতে মামলা, তদন্তে সিআইডি
ডা. নাফিসার মৃত্যুতে মামলা, তদন্তে সিআইডি
বিমানবন্দরে আমার সঙ্গে ভালো ব্যবহার করা হয়নি: তথ্য উপদেষ্টা
বিমানবন্দরে আমার সঙ্গে ভালো ব্যবহার করা হয়নি: তথ্য উপদেষ্টা