• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

ভুয়া ডিবি পরিচয়ে ১০ লাখ টাকা আত্মসাৎ- প্রতারক চক্রের মূল হোতা গ্রেপ্তার

   ১৬ এপ্রিল ২০২৬, ০১:০০ পি.এম.
প্রতারক চক্রের মূল হোতা গ্রেপ্তার। ছবি: সংগৃহীত

ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার মাধ্যমে ১০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে একটি প্রতারক চক্রের মূল হোতা মো. জাবেদ হোসেনকে (৫১) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওয়ারী বিভাগ।

বুধবার (১৫ এপ্রিল) বিকাল ৪টায় রাজধানীর কোতোয়ালী থানাধীন জনসন রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিবি সূত্রে জানা যায়, কাশিমপুর কারাগারে বন্দি বিল্লাল হোসেন মোল্লা নামে এক ব্যক্তির স্ত্রীর কাছে গত ৫ এপ্রিল সকালে এই প্রতারণার ঘটনা ঘটে। প্রথমে ভুক্তভোগীর বাসার ড্রাইভার রফির মোবাইলে এবং পরে খোদ ভুক্তভোগীর সঙ্গে ফোনে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয় প্রতারকরা। তারা জানায়, রিমান্ডে তার স্বামীকে মারধর করা হচ্ছে এবং তাকে ছাড়াতে হলে ১০ লাখ টাকা লাগবে।

ভুক্তভোগীর বিশ্বাস অর্জনের জন্য প্রতারক চক্রটি তার স্বামীর কণ্ঠস্বর নকল করে কান্নাজড়িত কণ্ঠে কথাও বলিয়ে ভয়ভীতি দেখায়। এতে আতঙ্কিত হয়ে ওই নারী দ্রুত টাকা সংগ্রহ করে মালিবাগে সিআইডি কার্যালয়ের সামনে যান। সেখান থেকে প্রতারকদের কথামতো এসএ পরিবহনের মাধ্যমে ‘লুৎফর জামান’ নামে যাত্রাবাড়ী শাখার ঠিকানায় ১০ লাখ টাকা মানি পার্সেল করেন।

টাকা পাঠানোর পর স্বামীকে আনতে কাশিমপুর যাওয়ার পথে উত্তরা পৌঁছালে প্রতারকদের মোবাইল নম্বর বন্ধ পান ভুক্তভোগী। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে তিনি ডিবির কাছে লিখিত অভিযোগ দেন।

পরবর্তীতে ডিবির ওয়ারী বিভাগের একটি দল সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে এবং চক্রের মূল হোতা জাবেদকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃত জাবেদ হোসেনের বিরুদ্ধে ডিএমপির পল্টন থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ভিওডি বাংলা/আরকেএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের
পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ, ক্ষোভে ফুঁসে উঠলেন শ্রমিকরা
পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ, ক্ষোভে ফুঁসে উঠলেন শ্রমিকরা
আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ
আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ