• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আশুলিয়া থেকে ‘শীর্ষ সন্ত্রাসী’ হিমেল মীরকে গ্রেপ্তার করেছে র‍্যাব

   ১৬ এপ্রিল ২০২৬, ১১:১২ এ.এম.
গ্রেপ্তার ‘শীর্ষ সন্ত্রাসী’ হিমেল মীর। ছবি: সংগৃহীত

ঢাকার আশুলিয়া এলাকা থেকে ‘শীর্ষ সন্ত্রাসী’ হিসেবে চিহ্নিত হিমেল মীরকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪। বুধবার (১৫ এপ্রিল) আশুলিয়ার জামগড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‍্যাব-৪-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর কবির এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার হিমেল মীর (২৬) আশুলিয়ার জামগড়া এলাকার বাসিন্দা।

র‍্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে আশুলিয়া ও আশপাশের এলাকায় একটি সংঘবদ্ধ সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।

র‍্যাবের ভাষ্য অনুযায়ী, হিমেল ও তার সহযোগীরা দেশীয় ও বিদেশি অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই, চাঁদাবাজি, মারধর এবং প্রাণনাশের হুমকি দিতেন। এছাড়া বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি, বাড়িঘর টার্গেট করে চুরি এবং মহাসড়কে বাস, ট্রাক ও পণ্যবাহী কাভার্ডভ্যানে ডাকাতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তার বিরুদ্ধে আশুলিয়াসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তার হিমেল মীরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে ছিনতাইকারী আটক, স্বর্ণালঙ্কার উদ্ধার
রাজধানীতে ছিনতাইকারী আটক, স্বর্ণালঙ্কার উদ্ধার
সাভারে সোয়া কোটি টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার
সাভারে সোয়া কোটি টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার
বনানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট
বনানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট