• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

আবারো শুভস্মিতার সঙ্গে সৌরভের প্রেমের গুঞ্জন

বিনোদন ডেস্ক    ১৬ এপ্রিল ২০২৬, ০৬:০৯ এ.এম.
ছবি : সংগৃহীত

নববর্ষ মানে কাছের মানুষ, পরিবারের সবার সঙ্গে সময় কাটানো।  কাছের মানুষদের উপহারে ভরানো। কিন্তু অভিনেতা সৌরভ চক্রবর্তীর ছুটি নেই। ‘লক্ষ্মী ঝাঁপি’র শুটিং চলছে।  এর মধ্যে আবার সহ-অভিনেত্রী শুভস্মিতা মুখোপাধ্যায়ের সঙ্গে সৌরভের প্রেমের সম্পর্ক নিয়ে বিপুল জল্পনা। তা হলে এই নববর্ষে কি নায়িকাকে বিশেষ কোনও উপহার দিলেন অভিনেতা?

হাসির ছলে এই প্রসঙ্গ কিছুটা এড়িয়ে গেলেন নায়ক।  সৌরভ জানালেন, সকাল থেকে শুটিং চলছে।  তাই বিশেষ উপহার, খাওয়া-দাওয়ার কথা ভাবতে পারছেন না।  অভিনেতা বলেন, “ভেবেছিলাম একটু তাড়াতাড়ি বাড়ি ফিরব।  সেটাও হওয়ার সুযোগ নেই।  রাত ১০টা বেজে যাবে। আজই মায়ের শাড়ি কিনে নিয়ে যাব ভেবেছিলাম। সেটা হবে কি না এখনও বুঝতে পারছি না।”

আর শুভস্মিতাকে কোনও উপহার দিলেন না? তাদের বন্ধুত্বের পাশাপাশি পরিবারের ঘনিষ্ঠতাও বেড়েছে। শুভস্মিতার জন্মদিনেই বোঝা গিয়েছিল সেই কথা। কারণ, ওই দিন সৌরভের মায়ের সঙ্গে শুভস্মিতার ছবি নিয়ে বেশ আলোচনাও হয়েছিল। সৌরভের মায়ের জন্য কি শুভস্মিতা বিশেষ কোনও উপহার পাঠালেন? 

সৌরভ বললেন, “আমরা সত্যিই খুব চাপে শুটিং করছি। তার মধ্যে যা গরম।  দাবদাহে কাজ চালিয়ে যেতে হচ্ছে।  ফলে আলাদা করে নববর্ষ উদ্‌যাপনের কোনও পরিকল্পনা হয়নি।” তবে শুটিং সেটেই খাওয়া-দাওয়া করেছেন তারা।  পাঁঠার মাংস, পোলাও সব কিছুর আয়োজন হয়েছিল। সেটেই তারা নিজেদের মতো উদ্‌যাপন করেছেন নববর্ষ।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি