• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ভরিতে ২,২১৬ টাকা বেড়ে স্বর্ণের রেকর্ড দাম

ভিওডি বাংলা ডেস্ক    ১৫ এপ্রিল ২০২৬, ১১:২৮ এ.এম.
ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও স্বর্ণের দামে বড় উল্লম্ফন ঘটেছে। তেজাবী স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বাড়ার প্রভাবেই নতুন করে মূল্য সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বুধবার (১৫ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিপ্রতি ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই মূল্য আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

সর্বশেষ নির্ধারিত দামে ২১ ক্যারেটের স্বর্ণ ভরিপ্রতি ২ লাখ ৩৮ হাজার ৮২০ টাকা, ১৮ ক্যারেটের ২ লাখ ৪ হাজার ৭০৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৬৬ হাজার ৭৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ৯ এপ্রিল সর্বশেষ স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। তখন ২২ ক্যারেটের ভরি ছিল ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা, ২১ ক্যারেট ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকা।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ৫৫ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩২ বার দাম বেড়েছে এবং ২৩ বার কমানো হয়েছে। অন্যদিকে ২০২৫ সালে মোট ৯৩ বার মূল্য সমন্বয়ের মধ্যে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর ২৯ বার কমানো হয়েছিল। 

ভিওডি বাংলা/এমএস 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তিন মাস জ্বালানি তেলের সুবিধা নেবেন না ফকির মাহবুব
তিন মাস জ্বালানি তেলের সুবিধা নেবেন না ফকির মাহবুব
পহেলা বৈশাখেও রাজধানীতে সবজির দামে ঊর্ধ্বগতি
পহেলা বৈশাখেও রাজধানীতে সবজির দামে ঊর্ধ্বগতি
মানি মার্কেটে সুদের হার নির্ধারণে বড় পরিবর্তন
মানি মার্কেটে সুদের হার নির্ধারণে বড় পরিবর্তন