• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

তারেক রহমানও জুলাই অভ্যুত্থানের একটা ফেস : হান্নান মাসউদ

নোয়াখালী প্রতিনিধি    ১৪ এপ্রিল ২০২৬, ০৩:৪০ পি.এম.
ছবি : সংগৃহীত

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বলেছেন, তারেক রহমানও জুলাই গণঅভ্যুত্থানের একটা ফেস।  উনিও দীর্ঘদিন ধরে অত্যাচারিত হয়েছেন, হাসিনা বিরোধী আন্দোলনে লড়াই করেছেন। উনিই প্রধানমন্ত্রী হয়েছেন।  এখন যদি উনি কথা না রাখেন, সেটা পরের বিষয়।

সোমবার (১৩ এপ্রিল) বিকেলে নোয়াখালীর চাটখিল উপজেলার চাটখিল কামিল মাদ্রাসা মাঠে এনসিপি আয়োজিত স্থানীয় জনসাধারণের সঙ্গে এক ব্যতিক্রমী চায়ের আড্ডা ও মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও সরকারের স্বরূপ ব্যাখ্যা করতে গিয়ে হান্নান মাসউদ বলেন, ‘বাংলাদেশে যারা অভ্যুত্থান করেছে তারাই সরকারি দল আবার তারাই বিরোধী দল। নেপালে অভ্যুত্থানকারীরা সরকার গঠন করেছে আর বিরোধী দল অভ্যুত্থানের পরাজিতরা। এই জায়গায় বাংলাদেশ সফল।’

রাজনৈতিক দলগুলোর গঠন প্রক্রিয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশের রাজনীতিতে যে ধারা আছে, সে ধারায় আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন এ তিনটি দলই ক্ষমতায় থেকে তারপর রাজনৈতিক দল গঠন করেছে। ক্ষমতার বাইরে থেকে প্রতিষ্ঠিত হয়েছে দুটি রাজনৈতিক দল। তার মধ্যে একটি জামায়াতে ইসলামী, আরেকটি জাতীয় নাগরিক পার্টি। এভাবে তরুণ রাজনৈতিক দল গঠন করে ইতিহাসে প্রথম সাংসদ নির্বাচনে ৬ জন সংসদ সদস্য পাওয়া দল জাতীয় নাগরিক পার্টি।’

অনুষ্ঠানে সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ চাটখিলের স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের বিভিন্ন কথা শোনেন। হাতিয়া আসনের সংসদ সদস্য হওয়া সত্ত্বেও দলীয় সাংগঠনিক কাজে চাটখিলে তার এই আগমন স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। বিশেষ করে তরুণ প্রজন্মের এই নেতার উপস্থিতি ঘিরে সাধারণ মানুষের মাঝে বাড়তি উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা গেছে।

ভিওডি বাংলা/আরআর/আরকেএইচ/এসআর//এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত