• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি শান্ত করতে অবদান রাখতে চায় চীন

আন্তর্জাতিক ডেস্ক    ১৪ এপ্রিল ২০২৬, ০৩:৪৫ এ.এম.
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এটিকে অত্যন্ত নাজুক বলে মন্তব্য করেছে চীন। একই সঙ্গে পরিস্থিতি শান্ত রাখতে সব পক্ষকে উত্তেজনা বাড়ানো বা যুদ্ধবিরতি ভাঙার যেকোনো প্রচেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বেইজিং।

সোমবার (১৩ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের সঙ্গে টেলিফোনে আলাপকালে এ মন্তব্য করেন। বিষয়টি নিশ্চিত করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ওয়াং ই বলেন, ‘এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কঠোর প্রচেষ্টায় অর্জিত এই যুদ্ধবিরতির গতি বজায় রাখা।’

তিনি আরও বলেন, ‘সংঘাত নিরসনে পাকিস্তান বড় ভূমিকা রাখলে চীন তা স্বাগত জানাবে। পাশাপাশি পরিস্থিতি শান্ত করতে বেইজিংও নিজেদের পক্ষ থেকে প্রয়োজনীয় অবদান রাখতে প্রস্তুত রয়েছে।’

ভিওডি বাংলা/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জেদ্দায় সৌদি–পাকিস্তান বৈঠক
যুক্তরাষ্ট্র–ইরান সংলাপ জেদ্দায় সৌদি–পাকিস্তান বৈঠক
ইরান ও পাকিস্তানের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক শুরু
ইরান ও পাকিস্তানের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক শুরু
আবারো ব্যর্থ ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করার প্রস্তাব
আবারো ব্যর্থ ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করার প্রস্তাব