• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

অন্ধ্রপ্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ৮ তীর্থযাত্রী নিহত

আন্তর্জাতিক ডেস্ক    ১৬ এপ্রিল ২০২৬, ১২:৩৫ পি.এম.
ভারতের অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা। ছবি: সংগৃহীত

ভারতের অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৮ জন তীর্থযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১২ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোরে ন্যাশনাল হাইওয়ে-১৬৭-এ ধর্মপুর টোল প্লাজার কাছে একটি পিকআপ ভ্যান ও একটি ট্যাংকারের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পিকআপ ভ্যানে থাকা ২১ জন তীর্থযাত্রী কর্নাটকের বাসিন্দা ছিলেন। তারা একটি ধর্মীয় স্থানে পূজার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্যাংকারের সঙ্গে সংঘর্ষ হলে পিকআপ ভ্যানটি সড়কের ওপর ছিটকে পড়ে এবং ট্যাংকারটিও উল্টে যায়।

দুর্ঘটনাস্থলেই ৮ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে পাঁচজন নারী, তিন বছর বয়সী একটি শিশুকন্যা এবং দুইজন পুরুষ রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। পরে গুরুতর আহত কয়েকজনকে কুর্নুলে স্থানান্তর করা হয়। বর্তমানে সাতজনকে উন্নত চিকিৎসার জন্য সেখানে পাঠানো হয়েছে এবং বাকিরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। একজনের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

ইয়েম্মিগানুর মহকুমার ডিএসপি ভার্গবী জানিয়েছেন, আহতদের চিকিৎসা চলছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

প্রাথমিকভাবে অতিরিক্ত গতি, চালকের অসতর্কতা বা যান্ত্রিক ত্রুটিকে সম্ভাব্য কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আবারো ব্যর্থ ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করার প্রস্তাব
আবারো ব্যর্থ ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করার প্রস্তাব
মধ্যপ্রাচ্যে আরও কয়েক হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্যে আরও কয়েক হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
সুদানে যুদ্ধের মধ্যেও মিনিটে ৩ শিশু জন্ম
চরম ঝুঁকির সতর্কতা সুদানে যুদ্ধের মধ্যেও মিনিটে ৩ শিশু জন্ম