• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

নতুন বছরের প্রথম দিনে যেমন থাকবে ঢাকার আবহাওয়া

ভিওডি বাংলা ডেস্ক    ১৪ এপ্রিল ২০২৬, ০৩:১৯ এ.এম.
ছবি: সংগৃহীত

নতুন বছরের সূচনায় আকাশে মেঘের উপস্থিতি থাকলেও স্বস্তি মিলছে না গরম থেকে—এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পহেলা বৈশাখ, মঙ্গলবার (১৪ এপ্রিল) ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। ফলে উৎসবের দিনেও ভ্যাপসা গরমের অস্বস্তি অব্যাহত থাকতে পারে।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, বৈশাখের প্রথম দিনে ভোরের দিকে ঢাকায় সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই বৃষ্টি তাপমাত্রা কমাতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে না। দিনজুড়ে আবহাওয়া প্রায় একই রকম থাকতে পারে। সোমবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস, যা মঙ্গলবারও কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে।

এদিকে দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু তাপপ্রবাহের পরিস্থিতি এখনও বহাল রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, ফরিদপুর, রাজশাহী, পাবনা ও সিরাজগঞ্জসহ পুরো খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এটি আপাতত অব্যাহত থাকতে পারে।

বৈশাখের নানা আয়োজন উপলক্ষে বাইরে বের হওয়ার সময় সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা। বিশেষ করে রোদ এড়িয়ে চলা এবং পর্যাপ্ত পানি ও পানীয় গ্রহণের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১০ জেলায় ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
১০ জেলায় ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
সকাল ৯ টার মধ্যে ঢাকাসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা
সকাল ৯ টার মধ্যে ঢাকাসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা
১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত
১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত