• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিএনপির মনোনয়নপত্র নিয়ে যা বললেন মেঘনা আলম

বিনোদন ডেস্ক    ১৩ এপ্রিল ২০২৬, ১১:১০ এ.এম.
মেঘনা আলম। ছবি: সংগৃহীত

ঢাকা-৮ আসনের আলোচিত নারী প্রার্থী মেঘনা আলম ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। একই সঙ্গে তিনি পূর্বের রাজনৈতিক দল গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করেছেন বলে জানা গেছে।

রোববার (১২ এপ্রিল) রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া বক্তব্যে মেঘনা আলম জানান, তিনি নিখুঁত নন এবং সব বিষয়ে জানেন এমন কোনো “এনসাইক্লোপিডিয়া” নন; একজন মানুষ হিসেবে তাঁর সীমাবদ্ধতা রয়েছে।

তিনি বলেন, অন্যায়, ক্ষমতার অপব্যবহার, নিপীড়ন, মিথ্যা মামলা, দুর্নীতি এবং নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে তিনি সবসময় দৃঢ় অবস্থান নিয়েছেন।

গত এক বছরে তিনি নানা ধরনের প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন বলেও উল্লেখ করেন। তাঁর ভাষায়, ভালো মানুষের ভুল বোঝাবুঝি এবং অপপ্রচারের পাশাপাশি খারাপ মানুষের আক্রমণের শিকারও হয়েছেন তিনি।

নিজের যোগ্যতার কথা তুলে ধরে মেঘনা আলম বলেন, তিনি সাবলীলভাবে ইংরেজিতে কথা বলতে পারেন এবং দক্ষতার সঙ্গে যোগাযোগ ও পেশাদারভাবে লেখালেখি করতে সক্ষম। একই সঙ্গে তিনি একটি শক্তিশালী আন্তর্জাতিক নেটওয়ার্ক গড়ে তুলেছেন বলে দাবি করেন।

তিনি আরও বলেন, রাজনীতিতে ব্যক্তি বা দলের চেয়ে আদর্শই তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ। যারা সত্য ও ন্যায়ের পথে সাহসিকতার সঙ্গে কাজ করতে প্রস্তুত, তাদের সঙ্গেই তিনি থাকতে চান।

বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে নতুনভাবে উপস্থাপনের প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, আগামী পাঁচ বছরে এমন কিছু কাজ করতে চান যা দেশে আগে হয়নি।

গণঅধিকার পরিষদের প্রতি সম্মান ও ভালোবাসা প্রকাশ করে তিনি দলের নেতা নুরুল হক নূরের প্রশংসা করেন এবং তাঁকে চিন্তা ও মেধায় এগিয়ে থাকা একজন মানুষ হিসেবে উল্লেখ করেন।

এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, তাঁর দিকনির্দেশনায় দেশকে মর্যাদাপূর্ণ রাষ্ট্রে রূপান্তর এবং আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অর্জন সম্ভব।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজনীতিতে পা রাখছেন নায়িকা বর্ষা
রাজনীতিতে পা রাখছেন নায়িকা বর্ষা
জাপানি কনটেন্ট ক্রিয়েটর জেপার রহস্যজনক মৃত্যু
জাপানি কনটেন্ট ক্রিয়েটর জেপার রহস্যজনক মৃত্যু
অপূর্বকে নিয়ে সিনেমার গুঞ্জন উড়িয়ে দিলেন রাফী
অপূর্বকে নিয়ে সিনেমার গুঞ্জন উড়িয়ে দিলেন রাফী