• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

চেলসিকে হারিয়ে আর্সেনালের ঘাড়ে নিঃশ্বাস সিটির

স্পোর্টস ডেস্ক    ১৩ এপ্রিল ২০২৬, ০৩:৪৬ এ.এম.
ছবি: সংগৃহীত

আর্সেনালের হোঁচটের পুরো সুযোগ কাজে লাগিয়েছে ম্যানচেস্টার সিটি। চেলসির বিপক্ষে দাপুটে জয়ে প্রিমিয়ার লিগের শিরোপা লড়াই আরও জমিয়ে তুলেছে তারা। ম্যাচটি ৩-০ ব্যবধানে জিতেছে সিটি।

স্ট্যামফোর্ড ব্রিজে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে তিন গোল করে দ্বিতীয় স্থানে থাকা সিটি পয়েন্ট ব্যবধান কমিয়ে ছয়ে নামিয়ে এনেছে। তাদের হাতে এখনও একটি ম্যাচ বাকি। এর আগে ঘরের মাঠে বোর্নমাউথর কাছে অপ্রত্যাশিত হারের পর চাপে পড়ে আর্সেনাল।

প্রথমার্ধে কিছুটা এলোমেলো খেলেছে পেপ গার্দিওলার দল। দারুণ ফর্মে থাকা রায়ান শেরকি বক্সের প্রান্ত থেকে নেওয়া প্রথম সুযোগটি সরাসরি রবার্ট সানচেজর হাতে পাঠান। একই ধরনের অবস্থান থেকে আন্তোয়ান সেমেনিওর শটও দিক পরিবর্তিত হয়ে বাইরে যায়।

তবে বিরতির পর ভিন্ন চেহারায় মাঠে নামে সিটি। ৫১ মিনিটে ডেডলক ভাঙেন নিকো ও’রেইলি। শেরকির বাড়ানো নিখুঁত ক্রস থেকে শক্তিশালী হেডে গোল করেন তিনি।

এর ছয় মিনিট পর আবারও শেরকির ভূমিকা। তার পাস পেয়ে সাবেক চেলসি খেলোয়াড় মার্ক গেহি নিচু শটে বল জালে জড়ান।

এরপর যেন ভেঙে পড়ে চেলসি। নিজেদের অর্ধে বল নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন মইসেস কাইসেদো। সেই সুযোগে বল কেড়ে নিয়ে এগিয়ে যান জেরেমি ডোকু। ৬৮ মিনিটে ঠাণ্ডা মাথার ফিনিশে ব্যবধান ৩-০ করেন তিনি।

পয়েন্ট তালিকায় ৩২ ম্যাচে শীর্ষে থাকা আর্সেনালের সংগ্রহ ৭০ পয়েন্ট। ৩১ ম্যাচে ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৬৪।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২০০ টাকায় বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ দেখার সুযোগ
২০০ টাকায় বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ দেখার সুযোগ
নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা
নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা
সন্ধ্যায় প্রথম-দ্বিতীয় বিভাগের ক্লাবগুলোর সঙ্গে বসবেন বিসিবি সভাপতি
সন্ধ্যায় প্রথম-দ্বিতীয় বিভাগের ক্লাবগুলোর সঙ্গে বসবেন বিসিবি সভাপতি