• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

উগান্ডার সেনাপ্রধান

শত কোটি ডলার ও তুরস্কের সবচেয়ে সুন্দরী নারীকে চান

আন্তর্জাতিক ডেস্ক    ১২ এপ্রিল ২০২৬, ১১:৩২ পি.এম.
ছবি: সংগৃহীত

তুরস্কের সবচেয়ে সুন্দরী নারীকে স্ত্রী হিসেবে চান উগান্ডার সেনাপ্রধান মুহুজি কাইনেরুগাবা। সঙ্গে ১০০ কোটি ডলারও চেয়েছেন তিনি।

দেশটির প্রেসিডেন্ট ইয়োওয়েরি মুসেভেনির পুত্র কাইনেরুগাবা অভিযোগ করেন, আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় উগান্ডার অবদান যথাযথ স্বীকৃতি পায়নি। এ জন্য তার দেশের আর্থিক ক্ষতিপূরণ প্রাপ্য।

এসব দাবি পূরণ না হলে ৩০ দিনের মধ্যে তুরস্কের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হবে। পাশাপাশি কাম্পালায় অবস্থিত তুরস্কের দূতাবাসও বন্ধ করে দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

কাইনেরুগাবা বলেন, ‘নিরাপত্তা লভ্যাংশ’ হিসেবে তুরস্কের কাছ থেকে ১০০ কোটি ডলার প্রাপ্য উগান্ডার। তিনি আরও বলেন, ‘তুরস্কের জন্য এটি খুবই সহজ একটি বিষয়... তারা হয় আমাদের অর্থ প্রদান করবে, নয়তো আমি এখানে তাদের দূতাবাস বন্ধ করে দেব। তারা চাইলে পাল্টা হিসেবে তুরস্কে আমাদের দূতাবাসও বন্ধ করতে পারে। এতে কোনও সমস্যা নেই।’

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেয়া একাধিক পোস্টে কাইনেরুগাবা অভিযোগ করেন, সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে বন্দর ও বিমানবন্দরসহ বিভিন্ন ব্যবসা এবং অবকাঠামো প্রকল্প থেকে তুরস্ক লাভবান হচ্ছে। এসব প্রকল্প থেকে তুরস্ক লাভবান হলেও বহু বছর ধরে উগান্ডাই নিরাপত্তার ভার বহন করে আসছে বলে দাবি তার।

ভিওডি বাংলা/আরকেএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শান্তি আলোচনা যখন ভেস্তে যাচ্ছিল, ট্রাম্প তখন কুস্তি দেখছিল
শান্তি আলোচনা যখন ভেস্তে যাচ্ছিল, ট্রাম্প তখন কুস্তি দেখছিল
ট্রাম্পের নীরবতা, বিশ্বজুড়ে বাড়ছে উৎকন্ঠা
ট্রাম্পের নীরবতা, বিশ্বজুড়ে বাড়ছে উৎকন্ঠা
আলোচনা চালিয়ে যাবে ইরান ও যুক্তরাষ্ট্র
তেহরান আলোচনা চালিয়ে যাবে ইরান ও যুক্তরাষ্ট্র