• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
সাংবাদিক এড়িয়ে ট্রাইব্যুনালে ব্যারিস্টার রিজওয়ানা, গেলেনও চুপিচুপি হজ ফ্লাইট শুরু হচ্ছে শুক্রবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মুক্তি পেয়েছেন শিরীন শারমিন চৌধুরী নিরাপদ সড়কে নাগরিক সচেতনতার গুরুত্ব তুলে ধরলেন সড়ক মন্ত্রী ৩১ দফার সঙ্গেও বিশ্বাসঘাতকতা করেছে বিএনপি: জামায়াত আমির লক্ষাধিক পদ শূন্য, স্কুলে ফিরছেন অবসর শিক্ষকেরা বাড়ছে না ভোজ্যতেলের দাম: বাণিজ্যমন্ত্রী আবারও আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি: নাহিদ ইসলাম দ্রুত খুলছে মালয়েশিয়ার শ্রম বাজার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জঙ্গি হামলার শঙ্কা নেই, পরিস্থিতি মোকাবিলায় আছে জোর প্রস্তুতি: ডিএমপি কমিশনার

বাড়ছে না ভোজ্যতেলের দাম: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ১২ এপ্রিল ২০২৬, ০৬:১১ পি.এম.
ছবি: সংগৃহীত

দেশে আপাতত ভোজ্যতেলের দাম বাড়ছে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে যুদ্ধসহ নানা কারণে দেশের মানুষ শঙ্কার মধ্যে আছে। আমাদের প্রথম অগ্রাধিকার হচ্ছে—এর মধ্যে যেন কোনো পণ্যের দাম না বাড়ে। সেটিকে লক্ষ্য হিসেবে নিয়ে আমরা পদক্ষেপ নেব।

রোববার ভোজ্যতেল সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা বৈঠকের পরে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, ভোজ্যতেলের দাম বাড়লে ক্রেতারা নাখোশ হন। এজন্য নিয়মিত বিরতিতে আমরা দেশের তেলের সরবরাহ পরিস্থিতি ও আমদানি পর্যালোচনা করি। তবে এ বৈঠকে দাম বাড়ানোর বিষয়ে এখনো বলার মতো কোনো কিছু হয়নি।

বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সময় দেশের ভোজ্যতেল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার থেকে ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব দিয়ে রেখেছিল মিলমালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। তার কয়েকদিন আগে বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে তারা এ প্রস্তাব দিয়েছিল।

বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি) প্রস্তাবটি যাচাই-বাছাই করে দাম না বাড়ানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়।

এদিকে আজ অনুষ্ঠিত দুদফা বৈঠকে দেশের তেল সরবরাহকারীদের দাম না বাড়িয়ে মুনাফা সমন্বয়ের জন্য কিছু বাড়তি সুবিধা দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। তবে কী ধরনের সুবিধা দেওয়া হবে সে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।

ভিওডি বাংলা/আরকেএইচ/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাণিজ্য ঘাটতি নিয়ে ভয়, সংকটে পড়তে পারে অর্থনীতি
বাণিজ্য ঘাটতি নিয়ে ভয়, সংকটে পড়তে পারে অর্থনীতি
এ মাসে এলএনজি-এলপিজি ৯টি জাহাজ আসছে
এ মাসে এলএনজি-এলপিজি ৯টি জাহাজ আসছে
আরও বাড়ল জ্বালানি তেলের দাম
আরও বাড়ল জ্বালানি তেলের দাম