• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

শেয়ারবাজার

প্রথম আধা ঘণ্টায় ১৭২ কোটি টাকা লেনদেন

নিজস্ব প্রতিবেদক    ১২ এপ্রিল ২০২৬, ১১:০৬ এ.এম.
ছবি: সংগৃহীত

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১২ এপ্রিল) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ শেয়ার ও ইউনিটের দাম বৃদ্ধির মধ্য দিয়ে লেনদেন এগিয়ে চলছে।  এদিন লেনদেন শুরুর প্রথম আধা ঘণ্টায় বেশি সংখ্যক সিকিউরিটিজের দাম বাড়ায় সবগুলো মূল্যসূচক বেড়েছে। আর উত্থানের বাজারে ক্রেতা-বিক্রেতার ভালো উপস্থিতি থাকায় মাত্র ৩০ মিনিটেই বাজারে ১৭২ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, রোববার সকাল ১০টায় ডিএসইতে লেনদেন শুরু হয় অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। অবশ্য ১০টা ১০ মিনিট পর্যন্ত অধিকাংশ সিকিউরিটিজ দাম কমার তালিকায় চলে যায়।  পরে সকাল ১০টা ৩০ মিনিটে যে কয়টি শেয়ার ও ইউনিটের দাম কমে তার চেয়ে প্রায় ৪ গুণ বেশি সংখ্যকের দাম বেড়ে যায়।

অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ায় ৩০ মিনিটের লেনদেনে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৭৬ পয়েন্টে দাঁড়িয়েছে।  

এসময়ে অন্য দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ৭ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৫ পয়েন্টে অবস্থান করছে।

প্রথম অধা ঘণ্টায় ডিএসইতে লেনদেন হয়েছে ১৭২ কোটি ২ লাখ টাকার শেয়ার ও ইউনিট। গত বৃহস্পতিবার পূর্ণ কার্যদিবসে এক্সচেঞ্জটিতে ৭৭৬ কোটি ৮৬ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়।

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১৩ দিনে রেমিট্যান্স এলো ১৩৬ কোটি ডলার
১৩ দিনে রেমিট্যান্স এলো ১৩৬ কোটি ডলার
এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল