• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাজধানীতে আ.লীগের লিফলেট বিতরণ

   ১ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:২৫ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক

লিফলেট বিতরণের মধ্য দিয়ে মাসব্যাপী কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেছে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ঢাকাসহ সারা দেশে এ লিফলেট বিতরণ কর্মসূচি চলছে দাবি করে আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য ও ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আনোয়ার হোছাইন বলেন, আগামী পাঁচ দিন ঢাকা মহানগরসহ সারা দেশে এ লিফলেট বিতরণ কার্যক্রম চলবে। এ কর্মসূচি পালনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাঠে নেমেছেন।

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগের সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক মুকিব মিয়া, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এসএম আব্দুর রহিম, ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক এনামুল হক প্রিন্স, যুগ্ম সাধারণ সম্পাদক দিদার মুহাম্মদ নিজামুল হক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এমএম নাজমুল হাসান, হাসান আহমেদ খান, ছাত্রলীগের সাবেক উপ-মানবসম্পদ সম্পাদক কপিল হালদার সজল, আমিনুল ইসলাম, আব্দুস সামাদ লাভলু, আলী হোসেন, মাহমুদুল হাসান মামুনসহ অন্যরা।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপিতে যোগ দিলেন মেঘনা আলম
বিএনপিতে যোগ দিলেন মেঘনা আলম
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই
শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম
শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম