• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ১৪০০ রাউন্ড গুলি উদ্ধার

খাগড়াছড়ি প্রতিনিধি    ১২ এপ্রিল ২০২৬, ০৫:১৪ এ.এম.
ছবি: ভিওডি বাংলা

খাগড়াছড়ির পানছড়ি সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে ৭ দশমিক ৬২ মিলিমিটার সাবমেশিনগানের এক হাজার ৪০০ রাউন্ড গুলি এবং দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, শুক্রবার রাতে পানছড়ি ব্যাটালিয়নের অধীনস্থ বৌদ্ধমনিপাড়া বিওপির নায়েব সুবেদার মো. শাহআলমের নেতৃত্বে একটি বিশেষ টহলদল কাঠালতলী যাত্রী ছাউনির কাছে অবস্থান নেয়। রাত আনুমানিক আটটার দিকে সীমান্ত সড়ক দিয়ে দুটি মোটরসাইকেলে চারজন সন্দেহভাজন ব্যক্তি আসার সময় টহলদল তাদের চ্যালেঞ্জ করলে তারা মোটরসাইকেল ফেলে পাহাড়ি পথে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এক হাজার ৪০০ রাউন্ড গুলি ও দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

এদিকে উদ্ধার করা মালামাল বিওপিতে নেওয়ার পথে টহলদলকে ঘিরে ফেলে আনুমানিক ১০০ থেকে ১১০ জন সশস্ত্র সন্ত্রাসী। তবে বিজিবি সদস্যরা তাৎক্ষণিক বুদ্ধিমত্তা ও সাহসিকতার সঙ্গে পরিস্থিতি সামাল দিয়ে নিরাপদে ফিরে আসেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পানছড়ি ব্যাটালিয়ন সদর থেকে ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এস. এম. ইমরুল কায়েসের নেতৃত্বে আরও দুটি বিশেষ টহলদল ঘটনাস্থলের দিকে অগ্রসর হলে সন্ত্রাসীরা ধীরে ধীরে পিছু হটে।

পানছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক জানান, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে সন্ত্রাসী ও চোরাকারবারীরা নতুন কৌশল নিলেও তা মোকাবিলায় গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

ভিওডি বাংলা/আলমগীর হোসেন/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুষ্টিয়ায় হামলা চালিয়ে ‘পীরকে’ হত্যা, আস্তানায় আগুন
কুষ্টিয়ায় হামলা চালিয়ে ‘পীরকে’ হত্যা, আস্তানায় আগুন
সুন্দরবনে কোস্টগার্ড অভিযানে অস্ত্রসহ বনদস্যু আটক ৫
সুন্দরবনে কোস্টগার্ড অভিযানে অস্ত্রসহ বনদস্যু আটক ৫
বিএনপি নেতা আ. আজিজ-মোতালেব হোসেন স্মরণে দোয়া-মাহফিল
বিএনপি নেতা আ. আজিজ-মোতালেব হোসেন স্মরণে দোয়া-মাহফিল