• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বিশ্বব্যাপী শান্তিরক্ষায় প্রশংসিত বাংলাদেশ ভয়াবহ হামলার ছক, টার্গেট দিল্লি-মুম্বাই হামে আক্রান্ত-উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু ‘জাতির ক্রান্তিকালে পথপ্রদর্শকের ভূমিকা পালন করেছেন জিয়াউর রহমান’ নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিএনপির নেতাকর্মীদের ভিড় টানা ছুটি শেষে অফিস খুলছে সোমবার জিয়াউর রহমানের রুপকল্পই চলচ্চিত্রে বাস্তবায়ন করতে হবে : ড. মঈন খান নিজ নিজ অবস্থান থেকে রাষ্ট্র গঠনে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর জাতির দুঃসময়ে নেতৃত্ব দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার দেশ বিনির্মাণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

‘মানুষ বাঁচাতে দক্ষ চিকিৎসক দরকার’: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ১২ এপ্রিল ২০২৬, ০৩:২৪ এ.এম.
ছবি: সংগৃহীত

মানুষ বাঁচাতে হলে দক্ষ ও মানবিক ডাক্তার তৈরি করতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, মেডিকেল শিক্ষার্থীদের শিক্ষা ও নৈতিকতার ভিত্তিতে গড়ে তুলতে হবে, যাতে তারা ভালো ডাক্তার হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে।

শনিবার (১১ এপ্রিল) রাতে রাজধানীর বিমানবন্দর এলাকায় একটি হোটেলে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলন ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বেসরকারি মেডিকেল কলেজগুলোকে এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। ভালো ডাক্তার তৈরি করতে হলে শিক্ষার্থীদের নিয়মিত কাউন্সেলিংয়ের আওতায় আনতে হবে, যাতে তারা চাপের মুখে হতাশায় না ভোগে।

তিনি আরও জানান, দেশে হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আগামী ২০ এপ্রিল সারা দেশে টিকাদান কর্মসূচি চালানো হবে। এ সময় চিকিৎসকদের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, করোনাকালেও তারা অসামান্য ত্যাগ স্বীকার করে রোগীদের সেবা দিয়েছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. শেখ মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মাদ সাইফুল ইসলাম, বাংলাদেশ মেডিকেল এডুকেশন অ্যাক্রেডিটেশন কাউন্সিলের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. হুমায়ুন কবির তালুকদার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিন অধ্যাপক ডা. নাদিম আহম্মদ।

এ ছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. মোয়াজ্জেম হোসেনসহ অন্য নেতারা।

এর আগে বিকেলে সংগঠনটির ১৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিজ নিজ অবস্থান থেকে রাষ্ট্র গঠনে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর
নিজ নিজ অবস্থান থেকে রাষ্ট্র গঠনে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর
জাতির দুঃসময়ে নেতৃত্ব দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
জাতির দুঃসময়ে নেতৃত্ব দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার দেশ বিনির্মাণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার দেশ বিনির্মাণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী