• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

‘পীর’ হত্যাসহ মব সহিংসতার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

ঢাবি প্রতিনিধি    ১২ এপ্রিল ২০২৬, ০৪:২৪ এ.এম.
ঢাবিতে ছাত্র জোটের মিছিল। ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ধর্ম অবমাননার অভিযোগ, মাজারে হামলা-অগ্নিসংযোগ, ‘পীর’ শামীম হত্যা, শাহবাগে সমকামীদের ওপর হামলা এবং সারাদেশে মব সহিংসতার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে গণতান্ত্রিক ছাত্র জোট।

শনিবার (১১ এপ্রিল) রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকার পায়রা চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে ভিসি চত্বর প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিল চলাকালে বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা। তারা শাহবাগ ও মাজারে হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানান এবং মব সহিংসতার বিরুদ্ধে কঠোর অবস্থান নেন।

সমাবেশে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন (একাংশ) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমাল্লার বসু বলেন, দেশের সব নাগরিকের অধিকার নিশ্চিত করতে হবে এবং সহিংসতা ও জঙ্গিবাদ কঠোরভাবে দমন করতে হবে। তিনি দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান এবং প্রশাসনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন।

বিপ্লবী ছাত্র মৈত্রী কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাবির আহাম্মেদ জুবেল বলেন, সাম্প্রতিক মব সহিংসতার ঘটনায় দায়ীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। তিনি রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়েও সমালোচনা করেন এবং শাহবাগে হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে বিচার দাবি করেন।

বক্তারা বলেন, দেশে নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে আন্দোলন আরও তীব্র হবে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে মন্ত্রিসভার বৈঠকে : শিক্ষামন্ত্রী
শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে মন্ত্রিসভার বৈঠকে : শিক্ষামন্ত্রী
রাজধানীতে ঢাবি শিক্ষার্থীর ‘রহস্যজনক মৃত্যু’
রাজধানীতে ঢাবি শিক্ষার্থীর ‘রহস্যজনক মৃত্যু’
মৌমিতার মৃত্যুতে খুবি প্রশাসনের মামলা
সড়ক দুর্ঘটনায় মৌমিতার মৃত্যু: মৌমিতার মৃত্যুতে খুবি প্রশাসনের মামলা