• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ স্থগিত


প্রকাশ:  ১ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৫৫ পি.এম.
শেয়ার করুন 0
বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ স্থগিত

নিজস্ব প্রতিবেদক

দলীয় শৃঙ্খলা অমান্য করে নাটোর জেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক ও নাটোর জেলাধীন সিংড়া উপজেলা বিএনপি’র সদস্য সচিব দাউদার মাহমুদ এর বিরুদ্ধে বিশাল মোটর সাইকেল বহর নিয়ে শোভাযাত্রা করার সুনির্দিষ্ট অভিযোগ থাকায় তাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে তার বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

এছাড়া ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সদস্য আলাউদ্দিন সরকার টিপু দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার কারণে তার সদস্য পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছিল। তিন মাস অতিবাহিত হওয়ায় তার পদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।

শনিবার ১ ফেব্রুয়ারি বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এ প্রেস বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ