মেডিকেলে চান্সপ্রাপ্ত শিক্ষার্থী
প্রার্থনার পাশে দাঁড়ালেন তারেক রহমান

নাটোর প্রতিনিধি
রাজশাহী মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত নাটোর জেলার লালপুর উপজেলার কাজিপাড়া গ্রামের দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থী প্রার্থনা খাতুনের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (১ফেব্রুয়ারি) তারেক রহমানে প্রতিনিধি হিসেবে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামের নেতৃত্বে এবং রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ সহ লালপুরের কাজিপাড়া গ্রামে তাদের বাড়িতে যান।
এ সময় তাঁরা মেডিকেলে পড়াশোনার ১ সেট বই, ১ সেট কংকাল, এপ্রোন ও প্রয়োজনীয় নগদ অর্থ সহায়তা প্রদান করেন ।
আরো উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ডা.গোলাম রব্বানী ও সাবেক সাধারণ সম্পাদক ডা. ফজলুল হক নয়ন, রংপুর মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ডা. আমিনুর রহমান রনি , রাজশাহী জেলা ছাত্রদলের সভাপতি এস এম সালাউদ্দিন শামীম সহ, স্হানীয় বিএনপি ও অংগসংগঠনের নেতাবৃন্দ।
ভিওডি বাংলা/এম







