{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

দ্রুত জিয়া সরণি খাল উন্নয়নে প্রকল্প চায় ডিএসসিসি

নিজস্ব প্রতিবেদক    ১১ এপ্রিল ২০২৬, ০২:৪৬ পি.এম.
জিয়া স্মরণী খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন আবদুস সালাম:ছবি-ভিওডি বাংলা
জিয়া স্মরণী খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন আবদুস সালাম:ছবি-ভিওডি বাংলা

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম বলেছেন, জলাবদ্ধতার কারণে জনগণের যে ভোগান্তি হচ্ছে তা নিরসনে জিয়া সরণি খালকে চলাচল ও পানিপ্রবাহের উপযোগী রাখতে জরুরি পদক্ষেপ নেওয়া হচ্ছে। 

শনিবার (১১ এপ্রিল) জিয়া সরণি খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

খালটির বর্তমান অবস্থা সরেজমিনে পরিদর্শনে মন্ত্রী এসেছেন উল্লেখ করে তিনি বলেন, খালের দুই পাড় বাঁধাই করে পানিপ্রবাহ সচল করতে হবে এবং দ্রুত প্রকল্পের স্কিম গ্রহণের জন্য মন্ত্রণালয়ের সহযোগিতা প্রয়োজন।

তিনি আরও বলেন, আমরা পানিটা বুড়িগঙ্গার দিকে নিয়ে যেতে চাই। সে জন্য পানির প্রবাহ উল্টো দিকে নিতে হবে, এতে দূরত্বও কমে আসবে।

প্রশাসক আশা প্রকাশ করেন, দ্রুত প্রকল্প অনুমোদন ও বাস্তবায়নের মাধ্যমে এলাকায় জলাবদ্ধতা নিরসন এবং খাল ব্যবস্থার উন্নয়ন সম্ভব হবে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
প্রশাসকদের আন্তরিকতায় ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে গতি এসেছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত
মানবিক কর্মকাণ্ডের স্বীকৃতি, আনসার সদস্যকে মহাপরিচালকের সম্মাননা
ছবি: সংগৃহীত
জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া : তথ্যমন্ত্রী