• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আওয়ামী লীগ জঙ্গি, সন্ত্রাস ও লুটতরাজ সংগঠন - সেলিমা রহমান

   ১ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:২৩ পি.এম.
জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরাম কর্তৃক আয়োজিত নাগরিক প্রতিবাদ সভা

নিজস্ব প্রতিবেদক

সেলিমা রহমান প্রধান অতিথির বক্তব্যে বলেন, আওয়ামী লীগ জঙ্গি, সন্ত্রাসী ও লুটতরাজ সংগঠন। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে আওয়ামী লীগের ভূমিকা ছিল না।  তারা আত্মসমর্পণ করেছিল পাকিস্তান বাহিনীর কাছে। 

 শনিবার (১ ফেব্রুয়ারী ) প্রেসক্লাবে জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরাম কর্তৃক আয়োজিত নাগরিক প্রতিবাদ সভা অনুষ্ঠিনে এসব কথা বলেন। 

কিন্তু বিএনপি'র নেত্রী বেগম খালেদা জিয়া আপোষ না করে তিনি ও তার দুই ছেলে সহ কারা বরণ করেন। 

তিনি বলেন, কিছু কিছু উপদেষ্টা শেখ হাসিনার সুরেই কথা বলছেন। শেখ হাসিনা যেমন শেখ পরিবার নিয়ে ভাবতেন শেখ পরিবার যেটা বলতেন সেটাই শাসন হয়ে  যেতেন।  শেখ হাসিনা বলতেন আমি করেছি আমি করবো এবং শুধু আমি আমি করাতেই শেখ হাসিনার পতন হয়েছে তেমনি তারা আমরা আমরা না বলে, আমি আমি বলেন। 

ছাত্রদের নতুন দল গঠন নিয়ে সেলিমা রহমান বলেন, আমি তাদের সাধুবাদ জানাই, তারা একটি রাজনৈতিক দল গঠন করবেন এটা তাদের অধিকার, এবং আনন্দের সংবাদ। কিন্তু কোন দলের নামে আবার কিংস পার্টি ফিরে আসবে এটা জাতি মেনে নিবে না। 

বর্তমান দেশের সংকট নিয়ে বলেন, দেশে যে এত আন্দোলন হচ্ছে, রাস্তা অবরোধ হচ্ছে দেশবাসীর ভোগান্তি হতে এটা অন্তর্বর্তীকালীন সরকার সমাধান করতে পারবেন না। কারন আমরা জানি তাদের সীমাবদ্ধতা কোথায়। তাই শীঘ্রই জাতীয় নির্বাচন দিতে হবে।

ভিওডি বাংলা/এম


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপিতে যোগ দিলেন মেঘনা আলম
বিএনপিতে যোগ দিলেন মেঘনা আলম
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই
শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম
শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম