• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

একমাসে সড়কে ৫৭৬ দুর্ঘটনা, প্রাণহানি ৫৩২

নিজস্ব প্রতিবেদক    ১১ এপ্রিল ২০২৬, ১২:৫৭ পি.এম.
ছবি: সংগৃহীত

গত একমাসে সারাদেশে ৫৭৬টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ৫৩২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ হাজার ২২১ জন। নিহতের মধ্যে নারী ৬৬ জন এবং শিশু ৯৮ জন। 

শনিবার (১১ এপ্রিল) রোড সেফটি ফাউন্ডেশনের পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  ৯টি জাতীয় দৈনিক, ১৭টি জাতীয় ও আঞ্চলিক অনলাইন সংবাদপোর্টাল, বিভিন্ন ইলেকট্রনিক গণমাধ্যম এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে বলে জানিয়েছে তারা।

প্রতিবেদনে বলা হয়েছে, গত একমাসে ১৪টি নৌ-দুর্ঘটনায় ১২ জন নিহত, ২৭ জন আহত এবং ৩ জন নিখোঁজ রয়েছেন। এ সময়ে ৪৮টি রেলপথ দুর্ঘটনায় ৬৭ জন নিহত এবং ২২৪ জন আহত হয়েছেন।

দুর্ঘটনার পরিসংখ্যানে দেখা যায়- মোটরসাইকেল চালক ও আরোহী ২০৪ জন, বাসের যাত্রী ৪৫ জন, ট্রাক-পিকআপ-ট্রাক্টরের আরোহী ২৮ জন, প্রাইভেটকার-মাইক্রোবাসের আরোহী ৪৬ জন, তিন চাকার যানবাহনের যাত্রী (ইজিবাইক-সিএনজি-অটোরিকশা-অটোভ্যান-লেগুনা) ৯৪ জন, স্থানীয়ভাবে তৈরি যানবাহনের যাত্রী (নসিমন-পাখিভ্যান-ভটভটি-টমটম-মাহিন্দ্র) ২৩ জন এবং সাইকেল আরোহী ১৩ জন নিহত হয়েছেন।

ভিওডি বাংলা/আরকেএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারত মহাসাগর সম্মেলনে অংশ নিতে মরিশাসে পররাষ্ট্রমন্ত্রী
ভারত মহাসাগর সম্মেলনে অংশ নিতে মরিশাসে পররাষ্ট্রমন্ত্রী
সংসদ থেকে বিরোধী দলের ফের ওয়াকআউট
সংসদ থেকে বিরোধী দলের ফের ওয়াকআউট
জাতীয় সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান’ অধ্যাদেশ পাস
জাতীয় সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান’ অধ্যাদেশ পাস