• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

ভারত মহাসাগর সম্মেলনে অংশ নিতে মরিশাসে পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ১০ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ পি.এম.
মরিশাসের পোর্ট লুইসে ভারত মহাসাগর সম্মেলনে অংশ নিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান:ছবি-ভিওডি বাংলা

ভারত মহাসাগর সম্মেলনে অংশ নিতে মরিশাসের রাজধানী পোর্ট লুইসে পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সম্মেলনের পাশাপাশি তিনি অংশগ্রহণকারী দেশগুলোর মন্ত্রীদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় বৈঠক করবেন এবং জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার জন্য সমর্থন চাইবেন বলে জানা গেছে।

শুক্রবার (১০ এপ্রিল) শুরু হওয়া নবম ভারত মহাসাগর সম্মেলনে অঞ্চলের বিভিন্ন দেশের নীতিনির্ধারক, কূটনীতিক ও বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন। সম্মেলনে আঞ্চলিক সহযোগিতা জোরদার, অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা এবং ভবিষ্যৎ শাসন কাঠামো নিয়ে আলোচনা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, সম্মেলনের ফাঁকে পররাষ্ট্রমন্ত্রী বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় ছাড়াও জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের (২০২৬-২৭) সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে সমর্থন আদায়ের বিষয়টি গুরুত্ব পাবে।

পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এর আগে তিনি ভারতের নয়াদিল্লিতে একাধিক বৈঠক শেষে মরিশাসে পৌঁছান। সফরকালে ভারতের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গেও তার বৈঠক হয়।

ইন্ডিয়া ফাউন্ডেশন, মরিশাস সরকার এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর অংশ নিচ্ছেন এবং তিনি মূল বক্তব্য দেবেন। এছাড়া নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানালও এতে বক্তব্য রাখার কথা রয়েছে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল