• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার

ভিওডি বাংলাকে নজরুল ইসলাম খান:

প্রার্থীদের অতীত কার্য বিবেচনা করা হবে

রুদ্র রাসেল    ১১ এপ্রিল ২০২৬, ০২:২৯ পি.এম.
নজরুল ইসলাম খান-ছবি-ভিওডি বাংলা

নারী আসনে মনোনয়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে প্রার্থীদের অতীত কার্য বিবেচনা করা হবে।  

শনিবার (১১ এপ্রিল) দুপুরে ভিওডিবাংলা থেকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অবস্থানরত বিএনপির এই সিনিয়র নেতার শরীরের খোঁজ নিতে ফোন করা হলে আলাপের একপর্যায়ে তিনি এ কথা জানান। 

নিজ স্বাস্থ্যের বিষয়ে বলেন, তার শরীর খুব একটা ভালো না। চিকিৎসা চলছে।   

এদিকে দ্বিতীয় দিনের মতো আজও ক্ষমতাসীন দল বিএনপির নয়াপল্টন কার্যালয়ে সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র বিতরণ চলছে । সকাল থেকেই নেতাকর্মীদের ভিড়। শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে ফরম বিক্রি শুরু হয়। যা আগামীকাল রোববার পর্যন্ত চলবে। এরই মধ্যে কেউ কেউ জমাও দিচ্ছেন।  

নজরুল ইসলাম খান বলেন, যারা মনোনয়ন জমা দিবেন তাদের মধ্য থেকে বাছাই করে মনোনয়ন দেওয়া হবে। প্রার্থীদের অতীত কার্য বিবেচনা করে করা হবে। এখানে নতুন কোনো প্রক্রিয়া নেই। দলের কাছে যাদের যোগ্য মনে হবে তাদের মনোনয়ন দেওয়া হবে। 

এদিকে সংরক্ষিত আসনে ছয় জন সংসদ সদস্যের বিপরীতে সংরক্ষিত আসমনে একজন নারী এমপি। সেই হিসেবে বিএনপি পাবে ৩৬টি, জামায়াত জোট ১৩ টি এবং স্বতন্ত্র সংসদ সদস্যেদের কোঠায় একজন। 

বিএনপির সংরক্ষিত নারী আসন ৩৬টি হলেও প্রথম দিনেই পাঁচশতাধিক ফরম বিক্রি হয়েছে। দ্বিতীয় দিনেও বিক্রির সংখ্যা এমনই হবে বলে ধারণা করা হচ্ছে। 

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি এবং মহিলা দলের পাশাপাশি সাবেক ছাত্রদল-নেত্রীরাও মনোনয়নপত্র নিচ্ছেন। 

আন্দোলন, রাজপথের উপস্থিতিসহ প্রার্থীদের অতীতের ভূমিকা,  সাংগঠনিক অভিজ্ঞতা দক্ষতা মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে প্রার্থীকে এগিয়ে দিবে বলে দলটির একাধিক সূত্রে জানা গেছে।  

মনোনয়নের ক্ষেত্রে দলের পার্লামেন্টারি বোর্ড সিদ্ধান্ত নেবে। বিগত আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা, শিক্ষাগত যোগ্যতা এবং সংসদের কার্যক্রম সুচারুরূপে সম্পন্ন করার যোগ্যতাসহ আরও কিছুিবিষয় বিবেচনায় নেওয়া হবে বলে জানা গেছে। 

আগামী ১২ মে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন হবে। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন ৫০টি।  গত ১২ মার্চ জাতীয় সংসদের অধিবেশন শুরু হওয়ার পর থেকেই আলোচনায় আসে নারী আসনের নির্বাচন। 

শুক্রবার বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রীর শিল্প ও রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

ভিওডি বাংলা/আরআর/আরকেএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন  ডিএসসিসি প্রশাসক
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক
আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক হলেন অধ্যাপক জামালুন্নেসা
আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক হলেন অধ্যাপক জামালুন্নেসা
পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা
পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা