• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি

নিজস্ব প্রতিবেদক    ১১ এপ্রিল ২০২৬, ১০:৩৯ এ.এম.
টানা ৩ দিনের ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান-ছবি-ভিওডি বাংলা

দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বৈসাবি, চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখ উপলক্ষে টানা তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে রোববার (১২ এপ্রিল) থেকে মঙ্গলবার (১৪ এপ্রিল) পর্যন্ত এ ছুটি কার্যকর থাকবে।

ছুটির তালিকা অনুযায়ী, ১২ এপ্রিল বৈসাবি উৎসব, ১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তি এবং ১৪ এপ্রিল বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এর আগে শুক্র ও শনিবার (১০ ও ১১ এপ্রিল) সাপ্তাহিক ছুটি থাকায় মোট পাঁচ দিনের বিরতি পাচ্ছেন শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্টরা।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত বাৎসরিক ছুটির তালিকা পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে। ছুটি শেষে আগামী বুধবার (১৫ এপ্রিল) থেকে যথারীতি শ্রেণি পাঠদান ও দাপ্তরিক কার্যক্রম শুরু হবে। 

রাজধানীসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ইতোমধ্যে পৃথক নোটিশ জারি করে এ ছুটির বিষয়টি নিশ্চিত করেছে। এর মধ্যে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, উল্লিখিত তিনটি উৎসব উপলক্ষে স্কুল ও কলেজ শাখার সব ধরনের পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী
শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী
প্রাথমিকে বাধ্যতামূলক নাচ-গান শেখানোর সিদ্ধান্তের প্রতিবাদ ইসলামী ছাত্র আন্দোলনের
প্রাথমিকে বাধ্যতামূলক নাচ-গান শেখানোর সিদ্ধান্তের প্রতিবাদ ইসলামী ছাত্র আন্দোলনের