• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

চবি ক্যাম্পাসে ৮ ফুট লম্বা বিষধর কিং কোবরা উদ্ধার

ক্যাম্পাস প্রতিনিধি    ১১ এপ্রিল ২০২৬, ১০:২৭ এ.এম.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্টাফ কলোনির একটি বাসা থেকে উদ্ধার করা ৮ ফুট লম্বা কিং কোবরা-ছবি-ভিওডি বাংলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পােসে একটি বাসা থেকে প্রায় ৮ ফুট লম্বা পৃথিবীর অন্যতম বিষধর প্রজাতির একটি কিং কোবরা সাপ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের পেছনের স্টাফ কলোনির একটি বাসা থেকে সাপটি উদ্ধার করা হয়।

সাপ ও সাপের দংশন বিষয়ে সচেতনতা নিয়ে কাজ করা সংগঠন ‘সোসাইটি ফর স্নেক অ্যান্ড স্নেকবাইট অ্যাওয়ারনেস’ (থ্রিএসএ)-এর উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করে। পরে রাত সাড়ে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ও সংগঠনটির উপদেষ্টা ড. ইব্রাহীম আল হায়দার।

তিনি জানান, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দলটি দেখতে পায়, সাপটি একটি বাসার শৌচাগারের স্লাবের নিচে আশ্রয় নিয়েছে। পরে স্লাব ভেঙে সতর্কতার সঙ্গে সেটিকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া সাপটি বিশ্বের অন্যতম বিষধর প্রজাতির কিং কোবরা বলে জানান তিনি। বর্তমানে সাপটি থ্রিএসএ দলের তত্ত্বাবধানে রাখা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় এটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজের বিষ গবেষণা কেন্দ্রে পাঠানো হতে পারে, নতুবা ক্যাম্পাসের গহীন বনে অবমুক্ত করা হবে।

ড. ইব্রাহীম আল হায়দার আরও বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় আগে থেকেই কিং কোবরার উপস্থিতি রয়েছে। তবে এরা সাধারণত মানুষের সংস্পর্শ এড়িয়ে চলে। সাম্প্রতিক সময়ে পাহাড়ে আগুন লাগানো এবং অতিরিক্ত আগাছানাশক ব্যবহারের কারণে তাদের স্বাভাবিক আবাসস্থল ক্ষতিগ্রস্ত হচ্ছে, ফলে সাপগুলো নিচু এলাকায় চলে আসছে।

এদিকে, স্থানীয় এক বাসিন্দার মাধ্যমে খবর পেয়ে উদ্ধার কার্যক্রম শুরু হয় বলে জানান সংশ্লিষ্টরা। সাপটি বাসার ভেতরে থাকায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে উদ্ধারকারী দলের সদস্যরা স্থানীয়দের সহায়তায় সাপটিকে নিরাপদে নিয়ন্ত্রণে আনেন।

উদ্ধার শেষে উপস্থিতদের মধ্যে সাপ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং সাপ বিষয়ে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়। বিশেষজ্ঞরা বলেন, অপ্রয়োজনে সাপ হত্যা না করে সংশ্লিষ্টদের খবর দেওয়া উচিত, কারণ পরিবেশের ভারসাম্য রক্ষায় সাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে ঢাবি শিক্ষার্থীর ‘রহস্যজনক মৃত্যু’
রাজধানীতে ঢাবি শিক্ষার্থীর ‘রহস্যজনক মৃত্যু’
মৌমিতার মৃত্যুতে খুবি প্রশাসনের মামলা
সড়ক দুর্ঘটনায় মৌমিতার মৃত্যু: মৌমিতার মৃত্যুতে খুবি প্রশাসনের মামলা
নিরাপত্তা সচেতনতায় হেলমেট পরে জবিতে ২ শিক্ষার্থী
নিরাপত্তা সচেতনতায় হেলমেট পরে জবিতে ২ শিক্ষার্থী