• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

বিমান ভাড়া কমানোর দাবিতে আমজনতা দলের বিক্ষোভ


প্রকাশ:  ৩১ জানুয়ারী ২০২৫, ০৯:২০ পি.এম.
শেয়ার করুন 0
বিমান ভাড়া কমানোর দাবিতে আমজনতা দলের বিক্ষোভ

জ্যেষ্ঠ প্রতিবেদক 

বিমান ভাড়া কমাও, প্রবাসীদের বাঁচাও এমন স্লোগানে বিক্ষোভ সমাবেশ করেছে আমজনতার দল। শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, আলু-পেঁয়াজের মত বিমানের টিকিট মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করে ভাড়া বৃদ্ধি করা হয়। বিমান ভাড়া বৃদ্ধি প্রবাসী বিমুখ করা চক্রান্ত করে রেমিট্যান্স খাতকে ধ্বংসের পায়তারা করছে বলে দাবি জানান বক্তারা। এসময় তারা অন্তর্বতী সরকারকে অতি দ্রুত বর্ধিত বিমান ভাড়া প্রত্যাহার করার দাবি জানান।

সমাবেশে বক্তব্য রাখেন- আমজনতার দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব তারেক রহমান, সোহেল আমিন, সালাউদ্দিন, আরিফ বিল্লাহ, ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং শাক, মেজর অবসরপ্রাপ্ত আব্দুর রব লিংকন, মোজাম্মেল মিয়াজী, প্রফেসর মাহবুব হোসেন, মহসিন রেজা, সুরাইয়া ইয়াসমিন, আবুল কালাম রুহানী ও জামাল উদ্দিন।

ভিওডি বাংলা/এম

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত