• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ফুটপাত দখলমুক্ত করার নির্দেশ ডিএসসিসির

নিজস্ব প্রতিবেদক    ৯ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ পি.এম.
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ছবি: সংগৃহীত

নাগরিকদের স্বাচ্ছন্দ্য ও চলাচল নিশ্চিত করতে ব্যবসায়ীদের নিজ উদ্যোগে মালামাল সরিয়ে ফুটপাত দখলমুক্ত করার নির্দেশ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সিটির মালিকানাধীন বা আওতাধীন বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকানের সম্মুখে বা ফুটপাতে মালামাল রাখার কারণে জনস্বার্থ বিঘ্নিত হচ্ছে। নাগরিকদের স্বাচ্ছন্দ্য ও চলাচল নিশ্চিত করতে ব্যবসায়ীদের নিজ উদ্যোগে মালামাল সরিয়ে ফুটপাত দখলমুক্ত করার নির্দেশনা দেয়া হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্দেশনা না মানলে সংশ্লিষ্ট দোকানের ট্রেড লাইসেন্স বাতিলসহ বিদ্যমান আইন ও বিধি-বিধান অনুযায়ী যথাযথ প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

গণবিজ্ঞপ্তিতে নাগরিকদের সচেতন করার উদ্দেশ্যে আরও উল্লেখ করেন, নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি।

সিটি কর্পোরেশন আশা করছে, ব্যবসায়ীরা নির্দেশনা মেনে দ্রুত ফুটপাত মুক্ত রাখবেন এবং নগরের চলাচল ও জনস্বার্থে ইতিবাচক ভূমিকা রাখবেন।

ভিওডি বাংলা/খতিব/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সায়েদাবাদে অবৈধ বাস কাউন্টার সরাতে ৩০ মিনিটের আল্টিমেটাম
সায়েদাবাদে অবৈধ বাস কাউন্টার সরাতে ৩০ মিনিটের আল্টিমেটাম
নিকুঞ্জে আবাসিক ভবনে মদ ও শিসার বার
নিকুঞ্জে আবাসিক ভবনে মদ ও শিসার বার
স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের জাল সিল তৈরির চেষ্টা, আটক ১
স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের জাল সিল তৈরির চেষ্টা, আটক ১