• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ‘ক্যাশিয়ার’ মিজানুর রহমান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক    ৯ এপ্রিল ২০২৬, ০৪:১৩ এ.এম.
ছবি: সংগৃহীত

জার্মান দূতাবাসে ভিসার সাক্ষাৎকার দিতে কাতার থেকে দেশে ফেরার পর গ্রেপ্তার হয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ‘ক্যাশিয়ার’ হিসেবে পরিচিত মিজানুর রহমান শাহীন।

বুধবার (৮ এপ্রিল) ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তার বিরুদ্ধে ঢাকার দোহার থানায় একটি হত্যা মামলা রয়েছে।

গ্রেপ্তার মিজানুর রহমান শাহীন ঢাকা জেলার নবাবগঞ্জ থানার একটি ব্যাংকের সাবেক শাখা ম্যানেজার ছিলেন। তিনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আপন ভাগনে।

পিবিআই জানিয়েছে, শাহীন গত বছরের ৭ জুলাই কাতার পালিয়ে গিয়েছিলেন।  বুধবার সকালে ঢাকাস্থ জার্মান দূতাবাসে তার ভিসার জন্য সাক্ষাৎকার দেওয়ার কথা ছিল। সেই উদ্দেশ্যেই তিনি কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশে ফেরেন। তিনি বিমানবন্দরে নামার পরপরই ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে তাকে পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়।

দোহার থানা সূত্রে জানা গেছে, গত ২০ মে রাতে দোহারের শাইনপুকুর এলাকায় পূর্বশত্রুতার জের ধরে স্থানীয় যুবক রাফি করিমকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় রাফি করিমের মা আনোয়ার খানম বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে দোহার থানায় মামলা করেন। মামলার পর থেকেই মিজানুর রহমান শাহীন আত্মগোপনে চলে যান এবং পরে কাতারে পাড়ি জমান।

মামলাটি বর্তমানে তদন্ত করছে পিবিআই। তদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক জামাল উদ্দিন জানান, এই মামলায় ইতিমধ্যে এজাহারভুক্ত আসামি শহিদ, টিটু, হুকুম আলী ও আলামিন গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। তাদের মধ্যে আলামিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

জবানবন্দিতে উল্লেখ করা হয়েছে, আওয়ামী লীগ সরকারের সময় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাগনে শাহীন শাইনপুকুর এলাকার বেশ কয়েকটি দিঘি দখল করেন। এর মধ্যে রাফি করিমদেরও কয়েকটি দিঘি ছিল। ৫ আগস্টের পর রাফি করিম নিজেদের দিঘির নিয়ন্ত্রণ নিলে শাহীন তাকে হত্যার পরিকল্পনা করেন। শাহীনের নির্দেশেই আলামিনসহ অন্যরা রাফি করিমকে কুপিয়ে হত্যা করেন।

পরিদর্শক জামাল উদ্দিন আরও জানান, কাতার থেকে শাহীনের বাংলাদেশে আসার মূল কারণ ছিল জার্মান দূতাবাসে ভিসা সাক্ষাৎকার দেওয়া। আজ ভোরে গ্রেপ্তারের পর তাকে আদালতে সোপর্দ করে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

পুলিশের তথ্যমতে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর প্রভাব খাটিয়ে শাহীন এলাকায় ব্যাপক আধিপত্য বিস্তার করেছিলেন এবং অর্থপাচারসহ বিভিন্ন অনিয়মের সঙ্গে তার সংশ্লিষ্টতার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্থানান্তর হচ্ছে ঢাকার ৪ বাস টার্মিনাল, কমবে যানজটের চাপ
স্থানান্তর হচ্ছে ঢাকার ৪ বাস টার্মিনাল, কমবে যানজটের চাপ
মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে যুবক নিহত
কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে যুবক নিহত