• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সায়েদাবাদে অবৈধ বাস কাউন্টার সরাতে ৩০ মিনিটের আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক    ৮ এপ্রিল ২০২৬, ০২:৫৯ পি.এম.
ছবি: সংগৃহীত

রাজধানীর সায়েদাবাদ এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা বাস কাউন্টারগুলোর বিরুদ্ধে হঠাৎ কঠোর অবস্থানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। মোবাইল কোর্ট পরিচালনা করে এসব কাউন্টার ৩০ মিনিটের মধ্যে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে মাইকিংয়ের মাধ্যমে এ নির্দেশনা জানান ডিএসসিসির কর্মকর্তারা।

এর আগে, সকাল ৯টায় সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় অনুমোদনহীন বাস কাউন্টারগুলোর বিরুদ্ধে অভিযান চালানোর কথা জানিয়েছিল ডিএসসিসি। তবে নির্ধারিত সময় অনুযায়ী অভিযান শুরু না হয়ে তা শুরু হয় দুপুর ১২টার পর।

সূত্র জানায়, অভিযান শুরুর আগে বাস মালিকদের সঙ্গে দীর্ঘ সময় ধরে আলোচনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ কারণেই নির্ধারিত সময়ের তুলনায় প্রায় তিন ঘণ্টার বেশি বিলম্ব ঘটে।

পরে দুপুর সোয়া ১২টার দিকে অভিযান শুরু হলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে মাইকিং করে সব অবৈধ কাউন্টার দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

অভিযান চলাকালে যাত্রাবাড়ী ও ওয়ারী থানার পুলিশ এবং ট্রাফিক বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবার ডিএসসিসির পহেলা বৈশাখ উদযাপন  আহসান মঞ্জিলে
এবার ডিএসসিসির পহেলা বৈশাখ উদযাপন  আহসান মঞ্জিলে
রাজধানীতে নিহতদের ৫৬ শতাংশই পথচারী
রাতের সড়কে মৃত্যুর ঘটনা বেশি রাজধানীতে নিহতদের ৫৬ শতাংশই পথচারী
ঢাকার বাসাবো এলাকায় অভিযান: ৬৫০ লিটার ডিজেল জব্দ
ঢাকার বাসাবো এলাকায় অভিযান: ৬৫০ লিটার ডিজেল জব্দ