টপ নিউজ
এসএসসি পরীক্ষা: প্রবেশপত্র নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক
৮ এপ্রিল ২০২৬, ০১:৪০ পি.এম.

ছবি: সংগৃহীত
ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ২০২৬ সালের এসএসসি পরীক্ষার প্রবেশপত্র দ্রুত বিতরণের নির্দেশ দিয়েছে।
বুধবার (৮ এপ্রিল) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিজ্ঞপ্তিতে বোর্ডের নিয়ন্ত্রণাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে, এসএসসি পরীক্ষার প্রবেশপত্র ইতিমধ্যেই কেন্দ্রসচিবদের কাছে পাঠানো হয়েছে। এসব প্রবেশপত্র কেন্দ্রসচিবদের কাছ থেকে গ্রহণ করে পরীক্ষা শুরুর কমপক্ষে সাত দিন আগে পরীক্ষার্থীদের মধ্যে বিতরণ নিশ্চিত করার জন্য প্রতিটি স্কুলকে অনুরোধ করা হয়েছে।
ভিওডি বাংলা/এমএস







