• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সুখবর পেল দেশের সব সরকারি মাধ্যমিক বিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক    ৩১ মার্চ ২০২৬, ০৬:৩৯ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশের সব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের জন্য সুখবর দিয়েছে সরকার। এসব বিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে অতিরিক্ত বরাদ্দ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

অধিদপ্তরের বাজেট শাখা থেকে জারি করা এক আদেশে এ অর্থ ব্যয়ের অনুমোদন ও মঞ্জুরি দেওয়া হয়েছে।

জানা গেছে, অতিরিক্ত এ বরাদ্দ প্রশাসনিক ব্যয়, অবকাঠামো মেরামত, সরঞ্জাম ক্রয় এবং বকেয়া পাওনা পরিশোধে ব্যয় করা হবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, এ বরাদ্দের আওতায় বিদ্যালয়গুলো ২০২৪-২৫, ২০২৩-২৪ এবং ২০২২-২৩ অর্থবছরের বকেয়া পাওনাদি পরিশোধ করতে পারবে।

ব্যয়ের খাতগুলোর মধ্যে রয়েছে—প্রশাসনিক ব্যয়, জ্বালানি (পেট্রোল, তেল ও লুব্রিকেন্ট), ভ্রমণ ও বদলি ভাতা, মুদ্রণ ও দাপ্তরিক সামগ্রী, সাধারণ সরবরাহ ও কাঁচামাল, এবং যন্ত্রপাতি ও সরঞ্জামাদি।

আদেশে বলা হয়েছে, সদ্য সরকারি করা শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীরা অধিদপ্তরের পূর্বানুমোদন ছাড়া কোনো বকেয়া বেতন-ভাতা উত্তোলন করতে পারবেন না।

এতে আরও উল্লেখ করা হয়েছে, শ্রান্তিবিনোদন ছুটির ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানরা তাদের অধীনস্থদের ছুটি মঞ্জুর করবেন এবং প্রতিষ্ঠান প্রধানদের ছুটি মঞ্জুর করবে অধিদপ্তর।

বরাদ্দকৃত অর্থ ব্যয়ের ক্ষেত্রে সরকারি সব আর্থিক বিধি-বিধান যথাযথভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।

অধিদপ্তর জানিয়েছে, এ অর্থ ব্যয়ে ভবিষ্যতে কোনো অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যয় নির্বাহকারী কর্তৃপক্ষ বা প্রতিষ্ঠান প্রধান ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন।

এছাড়া, আগামী ৩০ জুন ২০২৬-এর মধ্যে বরাদ্দের অব্যয়িত বা উদ্বৃত্ত অর্থ সরকারি কোষাগারে জমা দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কানাডায় আন্ডারওয়াটার রোবট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআইএসটির শিক্ষার্থীরা
কানাডায় আন্ডারওয়াটার রোবট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআইএসটির শিক্ষার্থীরা
বিইউপির ১৮তম বার্ষিক সিনেট সভা অনুষ্ঠিত
বিইউপির ১৮তম বার্ষিক সিনেট সভা অনুষ্ঠিত
মাহ্‌দী আমিন
সরকার মূল্যবোধভিত্তিক শিক্ষাব্যবস্থা পুনর্গঠন করতে চায়: মাহ্‌দী আমিন