• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বুধবার অকটেন ও ফার্নেস অয়েলের দুই জাহাজ বন্দরে ভিড়ছে

চট্টগ্রাম প্রতিনিধি    ৭ এপ্রিল ২০২৬, ০৮:২১ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশের জ্বালানি চাহিদা মেটাতে বুধবার (৮ এপ্রিল) ৫১ হাজার টন অকটেন ও ফার্নেস অয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে আসছে দুটি জাহাজ।

মালয়েশিয়া থেকে মোট ৫১ হাজার মেট্রিক টন অকটেন ও ফার্নেস অয়েল নিয়ে জাহাজ দুটি চট্টগ্রাম বন্দরের পথে রয়েছে।

বুধবার (৮ এপ্রিল) জাহাজ দুটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছানোর কথা রয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সহকারী ব্যবস্থাপক (গণসংযোগ) ফারজিন হাসান মৌমিতা বিষয়টি নিশ্চিত করেছেন।

বিপিসি সূত্র জানায়, মালয়েশিয়া থেকে প্রায় ২৬ হাজার টন পরিশোধিত অকটেন নিয়ে আসছে ‘এমটি সেন্ট্রাল স্টার’ নামের একটি জাহাজ। আইসল্যান্ডের পতাকাবাহী এই জাহাজটি বুধবার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছানোর কথা রয়েছে।

এর আগে, গত ৩ এপ্রিল জাহাজটি মালয়েশিয়া থেকে রওনা দেয়। বর্তমানে আন্দামান সাগরে অবস্থান করছে।
বিপিসি সূত্রে আরও জানা যায়, একই দিনে মালয়েশিয়া থেকে ২৫ হাজার মেট্রিক টন ফার্নেস অয়েল নিয়ে ‘এমটি ইস্টার্ন কুইন্স’ নামের আরেকটি জাহাজও দেশে আসছে। সেটিও বুধবার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছানোর কথা রয়েছে।

বিপিসির সহকারী ব্যবস্থাপক ফারজিন হাসান মৌমিতা এই বিষয়ে বলেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতেও দেশের জ্বালানি তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে বিপিসি সচেষ্ট। এর অংশ হিসেবে নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জ্বালানি আসছে।

ভিওডি বাংলা/এসআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
একদিনের ব্যবধানে ফের বাড়ল স্বর্ণের দাম
ছবি: সংগৃহীত
হঠাৎ ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের বাজার
রপ্তানি আয়
২০২৫-২৬ অর্থবছরে কমেছে রপ্তানি আয়, বেড়েছে জুনে