• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আজ রাতে একটি সভ্যতার মৃত্যু হবে : ট্রাম্প

ভিওডি বাংলা ডেস্ক    ৭ এপ্রিল ২০২৬, ০৭:০১ পি.এম.
ছবি: সংগৃহীত

ইরানকে নতুন হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (০৭ এপ্রিল) নিজের সোশ্যাল প্ল্যাটফর্ম ট্রুথে এক পোস্টে তিনি বলেন, আজ রাতে একটি গোটা সভ্যতার মৃত্যু হবে, যা আর কখনও ফিরিয়ে আনা যাবে না।

হরমুজ প্রণালী খোলার জন্য দেওয়া সময়সীমা ঘনিয়ে আসতেই তিনি এই হুমকি দিলেন। 

পোস্টে তিনি আরও বলেন, আমি চাই না এমনটা ঘটুক, কিন্তু সম্ভবত তাই ঘটবে। তবে, এখন যেহেতু আমরা একটি সম্পূর্ণ ও সার্বিক শাসনব্যবস্থার পরিবর্তন দেখেছি, যেখানে ভিন্ন, বুদ্ধিমান এবং কম উগ্রপন্থী মানসিকতার মানুষেরা প্রাধান্য পাচ্ছে, হয়তো বৈপ্লবিকভাবে চমৎকার কিছু ঘটতে পারে।
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, “কে জানে? আমরা আজ রাতেই তা জানতে পারব, যা বিশ্বের দীর্ঘ ও জটিল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত। ৪৭ বছরের চাঁদাবাজি, দুর্নীতি এবং মৃত্যুর অবসান ঘটবে। ইরানের মহান জনগণের মঙ্গল হোক!”
ভিওডি বাংলা/আরকেএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরানের সর্ববৃহৎ পেট্রোকেমিক্যাল স্থাপনা ধ্বংসের দাবি ইসরায়েলের
ইরানের সর্ববৃহৎ পেট্রোকেমিক্যাল স্থাপনা ধ্বংসের দাবি ইসরায়েলের
এক রাতেই ইরানকে নিশ্চিহ্ন করা সম্ভব, মঙ্গলবারই হতে পারে সেই রাত
এক রাতেই ইরানকে নিশ্চিহ্ন করা সম্ভব, মঙ্গলবারই হতে পারে সেই রাত
ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার সম্ভাবনা বাড়ছে
ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার সম্ভাবনা বাড়ছে