বিএনপি গণমানুষের দল - নবী

নিজস্ব প্রতিবেদক
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ও ঢাকা-৫ সংসদীয় আসনের বিএনপির প্রধান সমন্বয়কারী নবী উল্লাহ নবী বলেছেন, বিএনপি গণমানুষের দল। বিএনপি সবসময় অসহায়, গরীব, দুঃখী মানুষের পাশে থাকে। শীতবস্ত্র পাওয়া আপনাদের অধিকার, এটা করুণা নয়। আমরা আপনাদের কাছে তারেক রহমানের দেওয়া উপহার নিয়ে এসেছি।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাজধানীর ডেমরা থানার ৬৬ নম্বর ওয়ার্ডের বামলৈ ইউনিটের উদ্যোগে আয়োজিত শীতবস্ত্র বিতরণ ও খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নবী উল্লাহ নবী।
বামলৈ ইউনিট বিএনপির সভাপতি কামরুজ্জামানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. জুলহাস শেখের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ডেমরা থানা বিএনপির সভাপতি পদপ্রার্থী এসএম রজো চৌধুরী সেলিম, ডেমরা থানা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. আনসুজ্জামান, ডেমরা থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও ডেমরা থানা বিএনপি নেতা মো. মনির হোসেন খান, ডেমরা থানা বিএনপি নেতা ফারুক আহমেদ সাধু, ৬৬ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি নুর হোসেন ভূঁইয়া, ৬৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তালুকদার, ৬৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, ৭০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. গরিব উল্লাহ, ৭০ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু নোমান ব্যাপারী, ডেমরা থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. হাবীবুর রহমান প্রধান, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মনিরুল ইসলাম মনি সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ভিওডি বাংলা/এম







