• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

পাবনায় উৎসবমুখর পরিবেশে ‘‌জব ফেয়ার’ অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধি    ৫ এপ্রিল ২০২৬, ০৪:৪৪ পি.এম.
ফিতা কেটে জব ফেয়ার উদ্বোধন করছেন অতিথিরা-ছবি-ভিওডি বাংলা
ফিতা কেটে জব ফেয়ার উদ্বোধন করছেন অতিথিরা-ছবি-ভিওডি বাংলা

পাবনায় বিশ্বব্যাংক ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন-এর অর্থায়নে এবং বাংলাদেশ সরকারের তত্ত্বাবধানে রেইস প্রকল্পের আওতায় উৎসবমুখর পরিবেশে ‘‌জব ফেয়ার' অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৫ এপ্রিল) সকাল থেকে দিনব্যাপী পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের ডিগ্রি মাঠে আয়োজিত এ মেলায় প্রায় ৪০টির বেশি জাতীয় ও স্থানীয় নিয়োগদাতা প্রতিষ্ঠান অংশ নেয়। এতে অংশগ্রহণ করেন প্রায় চারশ' জন প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতী 

বেসরকারি উন্নয়ন সংস্থা পিসিডি'র নির্বাহী পরিচালক শফিকুল আলম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন, রেইস প্রকল্পের উপ-প্রকল্প সমন্বয়কারী ও পিকেএসএফ-এর ব্যবস্থাপক গোলাম জিলানী।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মো. কলিমুদ্দন, পল্লবী সরকারি কলেজের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান বিদ্যুৎ কুমার রায়, পাবনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মকছেদুল আলম, পাবনা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক আবু হানিফ মিয়া, বেসরকারি উন্নয়ন সংস্থা পাবনা প্রতিশ্রুতির নির্বাহী পরিচালক খোন্দকার খালেদ হাসান টিপু, ওসাকার সিনিয়র পরিচালক মাজহারুল ইসলামসহ আরো অনেকে। পরে অতিথিরা ফিতা কেটে জব ফেয়ার উদ্বোধন করেন এবং স্টলগুলো ঘুরে দেখেন।

অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, হিরো মটোকর্প, প্রাণ-আলএফএল, বিডি জবস বিভিন্ন খাতের প্রতিষ্ঠান। মেলায় অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীরা সরাসরি নিয়োগদাতাদের সঙ্গে যোগাযোগের সুযোগ পান এবং তাৎক্ষণিক সাক্ষাৎকারে অংশ নেন।

অনুষ্ঠানে প্রকল্পের শিক্ষানবিশ কার্যক্রমে অংশ নেওয়া গ্র্যাজুয়েটদের মধ্যে ছয় মাস মেয়াদি প্রশিক্ষণের সনদ বিতরণ করা হয়। পিকেএসএফ-এর সহযোগী সংস্থা পাবনা প্রতিশ্রুতি, পিসিডি এবং ওসাকা যৌথভাবে এই জব ফেয়ারের আয়োজন করে।

আয়োজকরা জানান, মেলায় লাইভ সিভি রিভিউ, ক্যারিয়ার কাউন্সেলিং-এর পাশাপাশি প্রকল্পভুক্ত তরুণ উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনীর আয়োজন করা হয়। যা অংশগ্রহণকারীদের মধ্যে আগ্রহ সৃষ্টি করে। এ ধরনের উদ্যোগ দক্ষ তরুণদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পাশাপাশি নিয়োগদাতাদের জন্য উপযুক্ত জনবল খুঁজে পেতে সহায়তা করবে। সেইসঙ্গে স্থানীয় অর্থনীতিকে গতিশীল করতে ভূমিকা রাখে। জব ফেয়ারে অংশ নিতে পেরে খুশি চাকরী প্রত্যাশীরা।

ভিওডি বাংলা/এম এস রহমান/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রিকশাচালককে পিটিয়ে ছিনতাই, কিশোর গ্যাংয়ের ৬ সদস্য আটক
ছবি: সংগৃহীত
ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় আনসার কর্মকর্তা নিহত