• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মানবতাবিরোধী অপরাধ

আজ সালমান-আনিসুলের বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ

আদালত প্রতিবেদক    ৫ এপ্রিল ২০২৬, ০৮:২৯ এ.এম.
সালমান-আনিসুল । ছবি: সংগৃহীত
সালমান-আনিসুল । ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থান চলাকালে সান্ধ্য আইন (কারফিউ) দিয়ে গণহত্যায় উসকানি ও মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে আজ রোববার (৫ এপ্রিল) চতুর্থ দিনের মতো সাক্ষ্যগ্রহণ করা হবে।

আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এই সাক্ষ্যগ্রহণের কথা রয়েছে।

এ মামলায় এখন পর্যন্ত চারজন আদালতে সাক্ষ্য দিয়েছেন। তাদেরই একজন শহীদ আনোয়ার হোসেন পাটোয়ারীর বাবা আল আমিন।  ট্রাইব্যুনালের ডায়াসে দাঁড়িয়ে গত ১২ মার্চ চতুর্থ সাক্ষী হিসেবে সাক্ষ্য দেওয়ার সময় ৬৫ বছর বয়সী এই বৃদ্ধ তার ছেলে হত্যার জন্য সালমান ও আনিসুলকে সরাসরি দায়ী করে বিচার প্রার্থনা করেন। এর আগে দ্বিতীয় সাক্ষীর জবানবন্দিতে শহীদ সিফাতের বাবা কামাল হাওলাদারও একসময়ের প্রভাবশালী এই দুই ব্যক্তিসহ জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

আদালত সূত্রে জানা যায়, গত ১২ জানুয়ারি সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে এই মামলার বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-১। 

যদিও কাঠগড়ায় দাঁড়িয়ে নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন তারা। এর আগে গত বছরের ৪ ডিসেম্বর তাদের বিরুদ্ধে হত্যা, উসকানি ও প্ররোচনাসহ পাঁচটি অভিযোগ এনে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) জমা দেয় প্রসিকিউশন, যা একই দিনে আমলে নেন ট্রাইব্যুনাল। গত ২২ ফেব্রুয়ারি থেকে এই মামলায় আনুষ্ঠানিকভাবে সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

ভিওডি বাংলা/এসআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবি পার্টির মহাসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ফাইল ছবি
নিঃশর্ত ক্ষমা চাইতে ব্যারিস্টার ফুয়াদকে আইনি নোটিশ
ছবি: সংগৃহীত
হাইকোর্টে একদিনে নিষ্পত্তি ২ হাজার ৪১১ মামলা
হাইকোর্ট
ছয়দিনে ২৬৫৬০ পুরাতন মামলা নিষ্পত্তি