• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক

তৃতীয়বারের মতো অস্ত্রোপচার সম্পন্ন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

বিনোদন ডেস্ক    ৩ এপ্রিল ২০২৬, ০৫:৪৩ পি.এম.
চেন্নাইয়ের এমজিএম হাসপাতালে চিকিৎসাধীন তানিয়া বৃষ্টি-ছবি-ভিওডি বাংলা

ঢাকার ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি বর্তমানে ভারতের চেন্নাইয়ের এমজিএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ব্রেন টিউমারের কারণে তাকে এই হাসপাতালে তৃতীয়বারের মতো অস্ত্রোপচার করানো হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের পোস্টের মাধ্যমে অভিনেত্রী নিজেই এই তথ্য নিশ্চিত করেন। পোস্টে তিনি লিখেছেন, “৩য় সার্জারি, জীবন সুন্দর তানিয়া।” তার এই সংক্ষিপ্ত কিন্তু শক্তিশালী বার্তায় ভক্তদের মধ্যে স্বস্তি ও আশার আলো ছড়িয়েছে।

চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি ঢাকার একটি হাসপাতালে প্রথম অস্ত্রোপচার সম্পন্ন হয়েছিল তানিয়ার। প্রথম অস্ত্রোপচারের পর কিছুটা সুস্থ অনুভব করলেও পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি ঘটায় উন্নত চিকিৎসার জন্য তাকে চেন্নাই নেওয়া হয়। মার্চ মাসে চেন্নাইয়ের এমজিএম হাসপাতালে তার দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন হয়। দ্বিতীয় অস্ত্রোপচারের পর দেশে ফিরে এলেও চিকিৎসকের পরামর্শে এপ্রিলের শুরুতেই আবারও ভারতে ভর্তি হতে হয় তাকে।

এর আগে ১ এপ্রিল তানিয়া সামাজিক মাধ্যমে একটি ছবি শেয়ার করেছিলেন, যেখানে তার হাতে হাসপাতালের ট্যাগ দেখা যাচ্ছিল। ছবির ক্যাপশনে তিনি লিখেছিলেন, “আবার শুরু করি, তানিয়া।” এই পোস্টের পর থেকেই তার তৃতীয় অস্ত্রোপচার নিয়ে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল।

শেষ পর্যন্ত শুক্রবার তিনি জানান, তৃতীয় অস্ত্রোপচারও সফলভাবে সম্পন্ন হয়েছে। এই খবর ভক্ত ও সহকর্মীদের মধ্যে স্বস্তি এবং আনন্দের সৃষ্টি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বহু অনুরাগী তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি