• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী পদে নিয়োগ পেলেন সাইয়েদ আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক    ২ এপ্রিল ২০২৬, ০৫:২৮ পি.এম.
সাইয়েদ বিন আবদুল্লাহ-ছবি-ভিওডি বাংলা

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (যুব কর্মসংস্থান) হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী মো. সাইয়েদ বিন আবদুল্লাহকে নিয়োগ দিয়েছে সরকার। 

বৃহস্পতিবার (২ এপ্রিল)  এ সংক্রান্ত প্রজ্ঞাপন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা হয়েছে। 

প্রজ্ঞাপন অনুযায়ী, নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা দায়িত্ব পালনকালে অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা-সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কোনো ধরনের কর্মসম্পর্ক রাখতে পারবেন না। তার নিয়োগের বিস্তারিত শর্তাবলী চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।

এতে আরও বলা হয়, যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল পর্যন্ত অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে-যেটি আগে ঘটে-তিনি এ পদে চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করবেন। তাকে গ্রেড-২ পদমর্যাদায় নিয়োগ দেওয়া হয়েছে।

জনস্বার্থে এ নিয়োগাদেশ জারি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

 উল্লেখ্য, আজহার আগে ১২ লাখ টাকার ছাগল কেনা নিয়ে ২০২৪ সালের ঈদুল  আলোচনায় আসেন তরুণ মুশফিকুর রহমান ইফাত। তার কর্মকাণ্ড, পরিচয় এবং জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মো. মতিউর রহমানের সঙ্গে সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্ট করে আলোড়ন তৈরি করেছিলেন সাইয়েদ বিন আবদুল্লাহ।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অফিস কর্মীকে ঘুষসহ ইউএনওর কাছে নিয়ে গেলেন যুবক
অফিস কর্মীকে ঘুষসহ ইউএনওর কাছে নিয়ে গেলেন যুবক
বিশ্ব অটিজম সচেতনতা দিবস আজ
বিশ্ব অটিজম সচেতনতা দিবস আজ
অফিসে ৪০ মিনিট বাধ্যতামূলক
অফিসে ৪০ মিনিট বাধ্যতামূলক