• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

অফিসে ৪০ মিনিট বাধ্যতামূলক

নিজস্ব প্রতিবেদক    ২ এপ্রিল ২০২৬, ১১:৪৩ এ.এম.
ছবি: সংগৃহীত

জনপ্রশাসন মন্ত্রণালয় সম্প্রতি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে। অনুযায়ী, প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত অফিসে বাধ্যতামূলকভাবে অবস্থান নিশ্চিত করতে হবে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ও এসব নির্দেশনাসহ অন্যান্য দায়িত্বশীল আচরণের বিষয়ে নিয়মিত প্রতিপালনের নির্দেশ দিয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সিনিয়র সহকারী সচিব মোসা. তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে উল্লেখ করা হয়, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত নিজ কক্ষে অবস্থান নিশ্চিত করতে এবং বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়সহ দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

নোটিশে আরও বলা হয়, নিম্নলিখিত বিষয়গুলো প্রতিপালন অত্যন্ত গুরুত্বপূর্ণ:

  • অফিস চলাকালীন সময়ে শুধুমাত্র প্রয়োজনীয় লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করতে হবে।
  • এয়ার কন্ডিশনার ব্যবহারের সময় তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার ওপর রাখতে হবে।
  • অফিস ত্যাগের সময় সব বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ করতে হবে।
  • করিডোর, সিঁড়ি, ওয়াশরুমে অপ্রয়োজনীয় লাইট ব্যবহার বন্ধ রাখতে হবে।
  • দিনের আলো পর্যাপ্ত থাকলে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে।
  • অফিস কক্ষ, করিডোর, টয়লেট, সিঁড়ি ও হাতল নিয়মিত পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
  • জ্বালানি সাশ্রয় নিশ্চিত করতে হবে।
  • সব দপ্তর/সংস্থা/কার্যালয়ে ভিজিল্যান্স টিম গঠন করে নির্দেশনা মনিটর করতে হবে।

নোটিশে সতর্ক করা হয়েছে, সরকারি নির্দেশনা ব্যতিরেকে আলোকসজ্জা বা অতিরিক্ত জ্বালানি ব্যবহার গ্রহণযোগ্য নয়।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন  ডিএসসিসি প্রশাসক
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক