• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঢাকায় ঝড়ো হাওয়া, সঙ্গে বজ্রসহ শিলা বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক    ১ এপ্রিল ২০২৬, ০৯:১৪ পি.এম.
ছবি: সংগৃহীত

রাজধানী ও আশপাশের এলাকায় হঠাৎ কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি হয়েছে। 
বুধবার (১ এপ্রিল) সন্ধ্যার পর হঠাৎ করেই রাজধানীর আকাশ কালো হয়ে ওঠে। ৭টার দিকে হঠাৎ ঝড়ো হাওয়ার সঙ্গে ধুলিঝড় বয়ে যায় বিভিন্ন এলাকায়। 

রাত ৮টার দিকে শুরু হয় ঝুম বৃষ্টি। বৃষ্টিতে ভিজেছে বাংলামোটর, শাহবাগ, মগবাজার, কারওয়ান বাজার. ফার্মগেট, তেজগাঁওসহ রাজধানীর বিভিন্ন এলাকা।

বৃষ্টির সঙ্গে রাজধানীর বিভিন্ন এলাকায় শিলা পড়তেও দেখা গেছে। পাশাপাশি বিদ্যুৎ চমকানোসহ বিকট শব্দে বজ্রপাতও হয়। ভারি বৃষ্টির কারণে পথচারী ও ফুটপাতের খুচরা দোকানিরা পড়েন ভোগান্তিতে।

দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক সতর্কবার্তায় জানানো হয়, ঢাকা, রাজশাহী, পাবনা, ফরিদপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং সিলেট অঞ্চলে ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।  এ সময় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। 

ভিওডি বাংলা/আরআর/আরকেএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বরখাস্ত সেনা কর্মকর্তা আফজাল নাছের রাজধানী থেকে গ্রেপ্তার
বরখাস্ত সেনা কর্মকর্তা আফজাল নাছের রাজধানী থেকে গ্রেপ্তার
শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পাশে পড়ে ছিল মদের বোতল
শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পাশে পড়ে ছিল মদের বোতল
ছুটি শেষে ঢাকামুখী মানুষের ঢল
ছুটি শেষে ঢাকামুখী মানুষের ঢল