• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বিনিয়োগ বাড়ানোই সরকারের প্রধান লক্ষ্য: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ১ এপ্রিল ২০২৬, ০৩:১৯ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিনিয়োগভিত্তিক অর্থনীতির দিকে এগোতে চায় সরকার—এমনটাই জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার (১ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বর্তমান অর্থনীতিকে আরও গতিশীল করতে বিনিয়োগ বাড়ানোর বিকল্প নেই।

অর্থমন্ত্রী বলেন, ‘আমরা টাকা ছাপাতে চাই না। বিনিয়োগ আকৃষ্ট করতে হবে। দেশি ও বিদেশি এবং এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে।’

তিনি আরও জানান, অর্থনীতির সামগ্রিক চিত্রের সঙ্গে কর-জিডিপি অনুপাত ওতপ্রোতভাবে জড়িত। ‘জিডিপির আকারের সঙ্গে কর-জিডিপি রেশিও—সবই সম্পর্কিত। অর্থনীতিকে যদি আমরা চাঙ্গা করতে না পারি, দিনের শেষে ট্যাক্স-জিডিপি বাড়ানো কঠিন। আমাদের লক্ষ্য হচ্ছে ঋণনির্ভর অর্থনীতি থেকে বিনিয়োগনির্ভর অর্থনীতি।

আমরা টাকা ছাপাতে চাই না। বিনিয়োগ আকৃষ্ট করতে হবে—দেশি ও বিদেশি—এবং এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে।’

আসন্ন বাজেট প্রসঙ্গে তিনি বলেন, ‘সেটা মাথায় রেখেই বাজেট করা হবে। যাতে বিনিয়োগকারীরা বাংলাদেশের ওপর আস্থা রাখতে পারে।’

নীতির ধারাবাহিকতা না থাকাকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের বড় সমস্যা হচ্ছে আমরা নীতিগুলো দীর্ঘমেয়াদে ধরে রাখতে পারি না। নীতি পরিবর্তন হলে বিনিয়োগকারীদের কাছে ভুল বার্তা যায়।’

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
অনুপ্রবেশ ঠেকাতে মিয়ানমার সীমান্তে সতর্ক বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
ছবি: পিএমও
কার্বন নিঃসরণ কমাতে সমন্বিত পরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর
ছবি: সংগৃহীত
বদলি হলেন ৩ এসপি