টপ নিউজ
যুক্তরাষ্ট্রের ১৫ দফায় সাড়া দেয়নি ইরান
আন্তর্জাতিক ডেস্ক
১ এপ্রিল ২০২৬, ০২:৫৭ পি.এম.

ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধের যে সমঝোতা প্রস্তাব দিয়েছিল, শেষ পর্যন্ত সেই প্রস্তাবে ‘না’ বলে দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা চলছে না এবং যুদ্ধ অবসানে ওয়াশিংটনের প্রস্তাবিত ১৫ দফা পরিকল্পনারও কোনো জবাব দেয়নি তেহরান।
বুধবার (১ এপ্রিল) আল জাজিরা প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিভিন্ন বার্তা আসে—কিছু সরাসরি, কিছু আবার অঞ্চলের মিত্রদের মাধ্যমে। প্রয়োজন হলে এসব বার্তার জবাব দেওয়া হয়।
আরাঘচি স্পষ্টভাবে বলেন, “আলোচনার কোনো ভিত্তি নেই।” তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে কিছু বার্তা সরাসরি আদান-প্রদান হয়েছে।
ভিওডি বাংলা/আরআর/এমএস







