• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
গবেষণা-উদ্ভাবনে বিশ্বমানের হবে বুয়েট: মাহ্‌দী আমিন উপকূলের দুর্গম অঞ্চলে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াবে স্পেশাল টিম হরমুজে জাহাজ চলাচলে নতুন শর্ত দিল ইরান বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায়: পররাষ্ট্রমন্ত্রী দেশকে সুস্থ রাখতে খেলাধুলার বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক নকল ঠেকাতে এইচএসসি কেন্দ্রের সব কক্ষে ক্যামেরা বসানোর নির্দেশ সভা ডেকেছে জাতীয় কমিটি, দুশ্চিন্তা কাটছে ১৪ হাজার শিক্ষকের তুরাগে ৭ ছাত্রলীগ নেতাকর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ বিএনপি নির্যাতিত মানুষের পক্ষে কাজ করে: আবদুস সালাম রোহিঙ্গা ইস্যুতে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী

সংযুক্ত আরব আমিরাতে ড্রোন হামলা, বাংলাদেশি নিহত

আন্তর্জাতিক ডেস্ক    ১ এপ্রিল ২০২৬, ১২:০৬ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহে প্রতিরক্ষা বাহিনীর গুলিতে ভূপাতিত একটি ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে এক বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। তবে নিহত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি।

বুধবার (১ এপ্রিল) প্রকাশিত এক সরকারি বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ বলে জানিয়েছে গালফ নিউজ।

ফুজাইরাহ গভর্নমেন্ট মিডিয়া অফিস জানায়, একটি মানববিহীন আকাশযান (ইউএভি) শনাক্ত করার পর সেটিকে সফলভাবে প্রতিহত করে ইউএইর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। পরে ড্রোনটি ভূপাতিত হলে এর ধ্বংসাবশেষ আল-রিফা’আ এলাকার একটি খামারে গিয়ে পড়ে।

এ ঘটনায় ঘটনাস্থলেই এক বাংলাদেশি শ্রমিক নিহত হন বলে নিশ্চিত করা হয়েছে। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ঘটনাস্থলে জরুরি সেবা সংস্থা ও নিরাপত্তা বাহিনী কাজ করছে এবং পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি আশপাশের এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ভেনেজুয়েলার বিভিন্ন এলাকা। ছবি: সংগৃহীত
আবারও কেঁপে উঠল ভেনেজুয়েলা
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের পর মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা হামলা
ভূমিকম্পে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। ছবি: রয়টার্স
ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৯২০