যুদ্ধের ৩৩ দিন:
দুই-তিন সপ্তাহে ইরানে সামরিক অভিযান সমাপ্ত : ট্রাম্প

ইরান থেকে সেনা প্রত্যাহারের আভাস দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাস্প বলেছেন, চুক্তি হোক বা না হোক দুই-তিন সপ্তাহে সংঘাত শেষ হবে। গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বুধবার (১ এপ্রিল) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে, ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান কয়েক সপ্তাহের মধ্যে শেষ হতে পারে। তিনি বলেন, বাহিনী "খুব শীঘ্রই" ইরান থেকে চলে যাবে। তিনি উল্লেখ করেন, তারা (সামরিক বাহিনী) এখনও "কাজ শেষ করছে।"
প্রসঙ্গত, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা ও পাল্টাপাল্টি হামলা চলছে এক মাসেরও বেশি সময় আগে। তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, আজ পর্যন্ত মোট ৩৩ দিন ধরে মধ্প্রোচ্যে এই অস্থিরতা বা যুদ্ধাবস্থা চলছে। ট্রাম্প ইরান থেকে তেল চাচ্ছেন বলে ইতোমধ্যেই প্রকাশ করেছেন তদার বক্তব্যে। আর এ যুদ্ধ বন্ধে ৪টি প্রভাবশালী মুসলিম দেশ কুটনীতিক বৈঠক করেছে ইতোমধ্যেই।
ভিওডি বাংলা/আরআর







