• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০

পেট্রোল আনতে গিয়ে প্রাণ গেল কলেজ শিক্ষার্থীর

রাজবাড়ী প্রতিনিধি    ১ এপ্রিল ২০২৬, ১২:৩৯ পি.এম.
ছবি: সংগৃহীত

রাজবাড়ী সদর উপজেলায় পেট্রোল আনতে গিয়ে এক কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু ঘটেছে।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে সদর উপজেলার বানিবহ ইউনিয়নের হরাই ব্রিজ সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত ছাত্র মাহতীর মন্ডল বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ইত্তরপাড়া এলাকার আব্দুল বারেক মন্ডলের ছেলে। তিনি বহরপুর ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, মাহতীর তার দুলাভাইয়ের মোটরসাইকেল ব্যবহার করে রাজবাড়ী শহরের একটি পাম্প থেকে পেট্রোল আনতে যাচ্ছিলেন। বিকেল সাড়ে ৫টার দিকে বানিবহ হরাই ব্রিজ এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারান। দ্রুত গতিতে চলা মোটরসাইকেলটি ব্রিজের রেলিংয়ে আঘাত করলে মাহতীর গুরুতরভাবে আহত হন এবং প্রচুর রক্তক্ষরণ হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান জানান, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারানোর কারণে ব্রিজের রেলিংয়ে ধাক্কা লাগায় এই দুর্ঘটনা ঘটেছে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ