ঢাকা ক্যান্টনমেন্ট থানা ছাত্রদলের কমিটি বিলুপ্ত

রাজধানীর ঢাকা ক্যান্টনমেন্ট থানা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে ত্যাগী সদস্যদের অগ্রাধিকার দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে ও মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কমিটি বিলুপ্ত করা হয়েছে। ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি মো রবিন খান ও সাধারণ সম্পাদক আকরাম আহমেদ এই সিদ্ধান্ত অনুমোদন করেন।
আকরাম আহমেদ জানান, শিগগিরই ক্যান্টনমেন্ট থানায় নতুন কমিটি গঠন করা হবে। নতুন কমিটিতে রাজপথের আন্দোলনে সক্রিয় সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা ও মেধাও গুরুত্ব পাবে।
ঢাকা ক্যান্টনমেন্ট থানা ঢাকা-১৭ আসনের অন্তর্ভুক্ত। এই আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
ভিওডি বাংলা/জা







