• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি

নয় মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন তারেক রহমান

ভিওডি বাংলা ডেস্ক    ৩০ মার্চ ২০২৬, ০৯:১৬ পি.এম.
ছবি: সংগৃহীত

জন্মের পর থেকেই জটিল হৃদরোগে আক্রান্ত নয় মাস বয়সী শিশু রাইয়ান—তার চিকিৎসা ব্যয়ে দিশেহারা পরিবারে স্বস্তির বার্তা হয়ে এল সহায়তা। অসহায় পিতা মো. হারুনের আবেদনের পরিপ্রেক্ষিতে এগিয়ে এসেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। 

ভোলার মনপুরা উপজেলার বাসিন্দা হারুনের শিশু সন্তান মো. রাইয়ান জন্মগতভাবে গুরুতর হৃদরোগে ভুগছে। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার হৃদপিণ্ডে প্রায় ৯.২৮ মিলিমিটার ছিদ্র রয়েছে, যা তার জীবনে মারাত্মক জটিলতা তৈরি করেছে। বর্তমানে তার চিকিৎসা চললেও ব্যয়বহুল এই প্রক্রিয়া চালিয়ে যেতে হিমশিম খাচ্ছেন তার পরিবার।

এই পরিস্থিতিতে হারুনের আবেদনের ভিত্তিতে বিএনপির চেয়ারম্যান ও “আমরা বিএনপি পরিবার”-এর প্রধান পৃষ্ঠপোষক মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান-এর পরামর্শে এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের পরিকল্পনায় সংগঠনটির একটি প্রতিনিধি দল এগিয়ে আসে।

সোমবার (৩০ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে দৈনিক দিনকালের কার্যালয়ে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাইয়ানের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা তার পিতা হারুনের হাতে তুলে দেয়।

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন হারুন।

এ সময় উপস্থিত ছিলেন শাহাদত জামান তারা, সংগঠনের সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব, রুবেল আমিনসহ বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি হাবিবুল বাশার, যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান, আব্দুল্লাহ আল মিসবাহ ও মেজবাউল ইসলাম জেমিন প্রমুখ।

এসময় নেতারা হারুনের কাছে তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন এবং ভবিষ্যতে রাইয়ানের চিকিৎসা সংক্রান্ত যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।

ভিওডি বাংলা/সবুজ/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক