• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
স্কুল পর্যায়ে অনলাইন-অফলাইন সমন্বয়ের চিন্তা করা হচ্ছে: শিক্ষামন্ত্রী স্মারকলিপিতে প্রবাসীদের সুষ্ঠু তদন্তের দাবি ভোটে নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে ২০ নির্বাহী ম্যাজিস্ট্রেট নতুন দাম ঘোষণার আগে রাজধানীতে অস্থিরতা, পাম্পে দীর্ঘ লাইন ২৪ ঘণ্টায় ৩৯১ অভিযান, ৮৭ হাজার লিটার তেল উদ্ধার উপবন এক্সপ্রেসে আগুন, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ সত্যি বলতে ইরানের তেল নেওয়াই আমার প্রধান কাজ: ট্রাম্প মাইনাস টু বাস্তবায়নে জঙ্গি উত্থান, ১৬ বছর আড়ালে জেনারেল আমিন জিয়াউর রহমানের খনন করা খাল ভরাট করতে গিয়ে আ.লীগ নেতা আটক সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে এমআরইউর মানববন্ধন

বিএনপির রাজনীতি নিয়ে তীব্র কটাক্ষ মামুনুল হকের

নিজস্ব প্রতিবেদক    ৩১ মার্চ ২০২৬, ১০:৫২ এ.এম.
খেলাফত মজলিসের আমির মামুনুল হক-ছবি-ভিওডি বাংলা

বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির অতীত ও বর্তমান রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলে তীব্র সমালোচনা করেছেন মামুনুল হক। তিনি ইঙ্গিতপূর্ণ ভাষায় বলেছেন, বারবার অবস্থান পরিবর্তনের মাধ্যমে কিছু রাজনৈতিক শক্তি পরিস্থিতিকে ‘ঘোলা’ করে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করে।

মঙ্গলবার (৩১ মার্চ) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম -এ দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে তিনি বিশেষভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনৈতিক অবস্থান পরিবর্তনের ধারাবাহিকতা তুলে ধরেন।

মামুনুল হক তার বক্তব্যে ১৯৯১ সালের শুরুর রাজনৈতিক প্রেক্ষাপটের কথা উল্লেখ করেন। তার দাবি, সে সময় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিরুদ্ধে সবচেয়ে জোরালো সাংবিধানিক ও আইনি আপত্তি তুলেছিল বিএনপি। তবে পরবর্তীতে রাজনৈতিক বাস্তবতায় সেই দলই আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আইন আকারে প্রণয়ন করে।

তিনি আরও বলেন, ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত একই দল পুনরায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার দাবিতে সবচেয়ে সোচ্চার ভূমিকা পালন করেছে। এই ধারাবাহিক অবস্থান পরিবর্তনকে সামনে এনে তিনি প্রশ্ন তোলেন-রাজনীতিতে আদর্শের চেয়ে কৌশলই কি বেশি গুরুত্ব পাচ্ছে?

পোস্টের শেষাংশে মামুনুল হক সরাসরি কোনো দলকে নাম উল্লেখ না করলেও ইঙ্গিত দেন, যারা বারবার নিজেদের অবস্থান বদলায়, তারাই রাজনৈতিক পরিস্থিতিকে জটিল করে তোলে। একই সঙ্গে এ বিষয়ে সাধারণ মানুষের মতামত জানার আহ্বান জানান তিনি।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান
প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান
ট্রাফিক আইন লঙ্ঘনে ৩ দিনে ৩ হাজার ৮৮ মামলা ডিএমপির
ট্রাফিক আইন লঙ্ঘনে ৩ দিনে ৩ হাজার ৮৮ মামলা ডিএমপির
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছেছেন তারেক রহমান
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছেছেন তারেক রহমান